পুলওয়ামায় পাক যোগ ছিল, স্পষ্ট করল পাকিস্তানের বায়ুসেনা  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সন্ত্রাসবাদ শব্দটির সঙ্গে ভারত যতবার পরিচিত হয়েছে ততবার উঠে এসেছে পাকিস্তানে নাম। ৯৩ সালের মুম্বই ব্লাস্ট, ২৬/১১’র তাজ আক্রমণ, উরি হামলা বা পুলওয়ামা কাণ্ড- বারবার উঠে অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকে। সদ্য হয়ে যাওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলা এই তালিকার নবতম সংযোজন।

ভারত বারবার সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে, আর পাকিস্তান তা নস্যাৎ করেছে। তাদের দাবি পাকিস্তান শান্তির দেশ। তারা নিজেরাই সন্ত্রাসের কাছে অসহায়। বারবার অভিযোগ অস্বীকার করেও জঙ্গিমদত দিয়ে গিয়েছে শরিফের দেশ। পহেলগাঁওতে জঙ্গি হানার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। লস্কর-ই-তৈবা যে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী তা সারা বিশ্ব জানে। কিন্তু পাকিস্তান স্বীকার করতে নারাজ। তাদের বক্তব্য পাকিস্তানে লস্কর নিষিদ্ধ।

২০১৮ সালে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। বিস্ফোরণে শহিদ হন ৪০ জন তরতাজা জওয়ান। এর দায় স্বীকার করে পাক মদতপুষ্ট আর এক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। তারপরেও এত বছরে পাকিস্তান মানতে চায়নি পাক যোগ থাকার কথা।

এত বছর পর আচমকায় যেন পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলে ফেলেছেন পুলওয়ামায় পাকিস্তানের জড়িত থাকার কথা। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘পাকিস্তানের আকাশসীমা, স্থলভাগ বা জলভাগের সুরক্ষায় আপোসের কোনও প্রশ্নই নেই। এখানকার মানুষদের জীবন হুমকির মুখে পড়লে, তাদের জীবনহানি হলে বা দেশের কোনও ক্ষতি হলে তা এড়িয়ে যাওয়া যাবে না। আমাদের দেশের কাছে ঋণি আমরা। আমাদের বাহিনীর প্রতি দেশের মানুষের সেই আস্থা রয়েছে। আমরা তাদের বলতে চাইব, পুলওয়ামায় আমাদের কৌশলগত প্রতিভার কথা। এবারও আমাদের ক্ষমতা কতটা সেটা দেখিয়ে দিলাম। তাই এবার ভারতের লুকনো উচিত।’

পাক বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের বক্তব্য থেকে পরিষ্কার যে পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের হাত ছিল। সাংবাদিক বৈঠকে এয়ার ভাইস মার্শালের সঙ্গে ছিলেন ডিজি আইএসপিআর লেফ্টেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি ও নৌসেনার মুখপাত্র।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই