মাঝ আকাশেই পাক যুদ্ধবিমান ‘মিরাজ’কে ধ্বংস করল ভারতীয় সেনা, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’ শত্রু পাকিস্তানের যুদ্ধবিমান মিরাজকে আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ সোমবার (১২ মে) ভারতীয় সেনার শেয়ার করা একটি ভিডিওয় পাকিস্তানি মিরাজের ধ্বংসাবশেষ দেখা গিয়েছে।

এদিন দিল্লিতে ভারতের সামরিক বাহিনীর তরফে ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর সিনিয়র কমান্ডাররা। হাজির ছিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশনস এয়ার ভাইস মার্শাল একে ভারতী এবং নৌ-অপারেশনস-এর ডিজি ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ।

পহেলগাঁও হামলার বদলা নিতে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে থাকা জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সামরিক বাহিনীর তিন বাহিনী। মাত্র ২৫ মিনিট ধরে চলেছিল জঙ্গি নির্মূল অভিযান ‘অপারেশন সিঁদুর’। এতে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। যার মধ্যে চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে। ২৫ মিনিটের হামলায় শতাধিক কুখ্যাত জগিকে নিকেশ করা হয়। ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থান জুড়ে ভারতীয় সামরিক স্থাপনা এবং সীমান্তবর্তী শহরগুলিকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতীয় সেনার তরফে গতকাল রবিবার ডিজিএমও (মিলিটারি অপারেশন) রাজীব ঘাই জানান, ‘অপারেশন সিঁদুর অভিযানে ৩৫ থেকে ৫০ পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। আর দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে আত্মবিদান দিয়েছেন ৫ ভারতীয় জওয়ান।’

এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় বায়ু সেনার ডিজিএও এয়ার ভাইস মার্শাল একে ভারতী বলেন, ‘আমাদের যুদ্ধ-পরীক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শত্রুর মোকাবিলা করতে আমরা প্রস্তুত ছিলাম। এই অভিযানের অন্যতম উজ্জ্বল দিক ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অসাধারণ সাফল্য। এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে গত এক দশকে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার জন্য’। দেখে নিন ভারতীয় সেনার তরফে জারি করা ৫২ সেকেন্ডের ভিডিও-

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার