স্ত্রীর সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কের জেরে বন্ধুকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুকে খুন করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, পোলবায়! ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুকে খুন করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, হুগলীর পোলবায়! ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পোলবার মহনাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। এরপর বাড়িতে আসা-যাওয়ার অছিলায় অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। এনিয়ে নিত্যদিন ধরেই অশান্তি লেগেই থাকতো তাদের পরিবারে। অশান্তির জেনে কয়েকদিন আগে মহানাদেতে মায়ের কাছে চলে যান সাগরিকা। বাপের বাড়ি থেকেই রাজের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতেন সাগরিকা। তাঁরা নিয়মিত দেখা করতেন। রবিবার রাতে মহানাদে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ।

রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেখানেই সাগরিকার স্বামী রাজকে আক্রমণ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেয়। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিজিৎ। জখম অবস্থায় রাজকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় সাগরিকার স্বামীর। এই ঘটনায় সাগরিকার মা কল্যাণী সরকার বলেন, ‘মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর ঘরে অত্যাচার করা হত তাকে। এরপর জামাইয়ের এক বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইত।জামাই পছন্দ করত না।’

এরপর সাগরিকা জানান, ‘আমি রাজকে ভালোবাসতাম। গতকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমার স্বামীই আমাকে দিয়ে জোর করে তাঁকে ফোন করায়। এবং পাড়ার মোড়ের কাছে আসতে বলেন। এরপর সে জানতে চায় সে এসেছে কিনা। রাজ জানায় সে শিব মন্দিরে আছে। এরপর আমি গিয়ে রাজকে চলে যেতে বলি। কিন্তু আমার পেছন পেছন ছুরি নিয়ে রাজকে কুপিয়ে হত্যা করে। ইমামবাড়া হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন