১৭ মে কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল ৩ জুন

সংশোধিত সময়সূচী অনুসারে লিগ ম্যাচের ছয়টি ভেন্যু হল, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, আহমেদাবাদ এবং মুম্বই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল আইপিএল। এখনও ১৭ টি ম্যাচ বাকি রয়েছে। গত সপ্তাহে জম্মুর ধর্মশালা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের খেলা আচমকাই বন্ধ করে দেওয়া হয়। কারণ সীমান্তে পাকিস্তানের ছোড়া গোলাবাজি। পাকিস্তান ভারতীয় আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে স্টেডিয়ামে ব্ল্যাকআউট করা হয়।সেই কারণে মাঝপথেই মাঠের লাইট নিভিয়ে দর্শক দের মাঠ ছাড়তে বলা হয়। এরপরেই খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে আইপিএল স্থগিত করা হয়। অবশেষে ভারত-পাকিস্তানে সংঘর্ষবিরতির পরে আবারও শুরু হতে চলেছে আইপিএল। গতকালই আইপিএল কবে থেকে শুরু হবে তার একটি আভাস দিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এলো আইপিএল পুনরায় শুরু হওয়ার দিনক্ষণ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানাল, মাঝে কিছুদিন বন্ধ থাকায় আবারও নতুনভাবে আইপিএলের সময়সূচি তৈরি করতে হয়েছে। তাও জানিয়ে দিয়েছে BCCI। সূত্রের খবর, আগামী ১৭ মে শনিবার থেকে আবারও আইপিএল শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালি ফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন রবিবার। গত শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত পাকিস্তান। এরপরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আইপিএলের ১০ টি টিম। তাঁদের নিয়েই তড়িঘড়ি বৈঠকে বসেন বোর্ড কর্রা। সেখানেই প্রতিযোগিতা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় বোর্ড। এদিকে IPL বন্ধ হয়ে যেতেই যে সকল বিদেশী ক্রিকেটাররা বা সাপোর্ট স্টাফেরা দেশে ফিরে গিয়েছে, তাঁদের অবিলম্বে দেশে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লিগ পুনরায় শুরু হওয়ার পর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে, বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। সংশোধিত সময়সূচী অনুসারে লিগ ম্যাচের ছয়টি ভেন্যু হল, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, আমেদাবাদ এবং মুম্বই।

প্লে-অফ ম্যাচের ভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে।ছয়টি ভেন্যুতে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সংশোধিত সময়সূচীতে দুটি ডাবল-হেডার অন্তর্ভুক্ত রয়েছে, যা দুটি রবিবার খেলা হবে। বর্তমানে, গুজরাত টাইটান্স ১৬ পয়েন্ট এবং ০.৭৯৩ নেট রান-রেট নিয়ে প্লে-অফে যোগ্যতা অর্জনের দৌড়ে এগিয়ে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও ১৬ পয়েন্ট রয়েছে। কিন্তু ৪৮২ এর কম NRR নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। পঞ্জাব কিংস ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং মুম্বই ইন্ডিয়ান্স ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে রয়েছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার