হাবরা লোকালেই কবিগুরুর জন্ম জয়ন্তী পালন মহিলা যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবরা: চলন্ত ট্রেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে নজির সৃষ্টি করলেন ট্রেনের মহিলা যাত্রীরা।ট্রেনের মধ্যে ১৬৫ তম রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠানে এদিন কি ছিল না বলুন তো?ট্রেনের সামনে টানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) ছবি সহ ব্যানার,ফুলে ফুলে সেজে ওঠে ট্রেনের মহিলা কামড়া।আর বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্র সংগীতের তালে তালে অসাধারণ নৃত্য,আর এই দৃশ্য দেখার জন্য প্লাটফর্মে এবং ট্রেনের মধ্যে ভিড় ছিল সাধারণ নিত্যযাত্রীদের। কেউ কেউ তো আবার এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী করেও রাখলেন।

এবার আপনারা নিশ্চয়ই সকলে ভাবছেন তো চলন্ত ট্রেনের মধ্যে অভিনব চিন্তাভাবনা নিয়ে কোথায় এবং কারা এত সুন্দর ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করলেন? তাহলে শুনুন, ঘড়ির কাটায় মঙ্গলবার তখন সকাল ৭:৫৬ ।শিয়ালদা থেকে হাবরা লোকাল এসে দাঁড়ালো হাবরাতে। এই ট্রেনটি আবার ৮:৫৫ তে হাবরা থেকে ছেড়ে যাবে শিয়ালদার(Sealdaha) উদ্দেশ্যে। ট্রেনটি হাবরা ২ নম্বর প্লাটফর্মে দাঁড়াতেই অঞ্জনা ব্যানার্জি, সায়নী মুখার্জী দাশগুপ্তদের মতন স্কুল শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন মিলে মহিলা কামরার একটি অংশ ফুল দিয়ে সাজিয়ে তুললেন,কামরার এক পাশে টানানো হলো রবীন্দ্রনাথের ছবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ একটি ব্যানার টানিয়ে দেওয়া হলো ট্রেনের সামনে। ফুল দিয়ে সাজানো হয়েছে ট্রেনের বাইরের অংশও।

এরপরে হাবরা ২ নম্বর প্ল্যাটফর্মে (Habra 2 No Platfrom)একটি চেয়ারের উপরে রবীন্দ্রনাথের ছবি রেখে ফুল দিয়ে সাজিয়ে প্ল্যাটফর্মের উপরেই রবীন্দ্র সংগীত গানের সঙ্গে নাচতে শুরু করলেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তরুণী। আর এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে ভিড় করলেন নিত্যযাত্রীরা ।কেউ কেউ তো আবার এই দৃশ্য ক্যামেরা বন্দীও করলেন।ঘড়ির কাঁটায় ৮.৪০ মিনিট।রবীন্দ্র নাথের ছবি নিয়ে ট্রেনে উঠে পড়লেন সকলে।ঘড়ির কাঁটায় ৮:৫৫ বাজতেই হাবড়া থেকে ট্রেন ছাড়লো শিয়ালদহর উদ্দেশ্যে।শুরু হল নিত্য যাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ।এভাবেও কবিগুরুকে স্মরণ করা যায় বললেন উদ্যোক্তা শিক্ষা কর্মী অঞ্জনা ব্যানার্জি এবং স্কুল শিক্ষিকা সায়নী মুখার্জী দাশগুপ্ত। চলন্ত ট্রেনে কবিগুরুকে এভাবেই স্মরণে বরনে করে রাখলেন মহিলা যাত্রীরা।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!