ভারতের সঙ্গে যুদ্ধে পরাজিত, স্বীকার করে নিল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুর ও তৎ পরবর্তী একাধিক ভারতীয় অভিযানে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তান। যদিও পাকিস্তান তা স্বীকার করতে নারাজ ছিল তারা। তাদের দাবি ছিল ভারত নাকি পাকিস্তানে তেমন কিছুই করতে পারেনি। এতদিন পর নির্লজ্জ শরিফের দেশ স্বীকার করেছে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর গত সপ্তাহে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানে ১১ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি উদ্ধৃত করে এক সংমাদমাধ্যম জানিয়েছে, চার দিনের এই সংঘর্ষে পাকিস্তানি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ৭৮ জন সদস্য আহত হয়েছেন। পাকিস্তান বিমান বাহিনীর নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, প্রধান টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির, নায়েক আবদুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মহম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।

ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে যে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী স্থানে নির্ভুল হামলা চালানোর ফলে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় সেনা বাহিনী আরও জানিয়েছে যে পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে পরবর্তী সময়ে প্রতিশোধমূলক আক্রমণে প্রায় ৩০-৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের জবাবে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে ড্রোন এবং অন্যান্য হামলা চালায়। তবে সেসবের বেশিরভাগই ভারত প্রতিহত করে। পাকিস্তানের ডিজিএমও ভারতে ফোন করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

ভারতীয় বাহিনী গত সপ্তাহে বলেছিলেন যে তারা বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক জেট নামিয়েছে্ন। তবে, তারা বিমানের সংখ্যা জানাননি। সোমবার তারা নিশ্চিত করেছে যে  একটি পাকিস্তানি মিরাজ জেটকে গুলি করে ভূপাতিত করা হয়। যুদ্ধ চলাকালীন কর্তব্যরত অবস্থায় পাঁচজন ভারতীয় সামরিক কর্মী মারা গেছেন।

ভারতের এয়ার মার্শাল এ কে ভারতী সোমবার বলেছেন যে অপারেশন সিঁদুরের উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের খতম করা। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করা নয়।

অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পাকিস্তানকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন যে ভারত ‘নিউক্লিয়ার ব্যাকমেলিং’ বা পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না। পাকিস্তানের সঙ্গে যে কোনও আলোচনা কেবল সন্ত্রাসবাদ এবং পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হতে পারে।”

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই