পরকীয়ায় বাধা! প্রাক্তন সেনা স্বামীকে কুপিয়ে হত্যা, প্রমাণ লোপাটে দেহ ৬ টুকরো করল স্ত্রী

কজন ৪৪ বছর বয়সী মহিলা তাঁর প্রেমিক এবং আরও দুজনের সহায়তায় তাঁর স্বামীকে কুপিয়ে খুন করেন। এরপর ওই মহিলা তাঁর প্রাক্তন সেনা স্বামীর দেহ ছয় টুকরো করে পলিথিনে মুড়িয়ে শরীরের অংশগুলি বিভিন্ন স্থানে ফেলে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিরাটের ‘মুসকান কাণ্ডের’ পর এবার হাড়হিম কাণ্ড উত্তরপ্রদেশের বালিয়াতে। মাস কয়েক আগে মিরাটে মুসকান নামক একজন রমণী প্রেমিকের সঙ্গে মিলে তাঁর স্বামীকে নৃশংসভাবে হত্যা করেন। এরপর তাঁর স্বামীর দেহ কয়েক টুকরো করে ফাঁকা ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সিল করে দেয় এবং প্রেমিকের সঙ্গে সিমলা চলে যায়। এই ঘটনার পরেই গ্রেফতার করা হয় মুসকান এবং তাঁর প্রেমিককে। এই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই আবারও শিরোনামে উত্তরপ্রদেশ। এবার উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে আরেকটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। যেখানে একজন ৪৪ বছর বয়সী মহিলা তাঁর প্রেমিক এবং আরও দুজনের সহায়তায় তাঁর স্বামীকে কুপিয়ে খুন করেন। এরপর ওই মহিলা তাঁর প্রাক্তন সেনা স্বামীর দেহ ছয় টুকরো করে পলিথিনে মুড়িয়ে শরীরের অংশগুলি বিভিন্ন স্থানে ফেলে দেয়।

গত শনিবার সিকান্দারপুর থানার আওতাধীন খারিদ গ্রামের কাছে একটি মাঠে পলিথিনে মোড়ানো কাটা হাত ও পা উদ্ধারের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগীর পরিচয় গোপন করতে, তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য দেহের অংশগুলি বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম দেবেন্দ্র কুমার, এবং তাঁকে ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে শনাক্ত করা হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গত ১০ মে সেনা অফিসারের স্ত্রী মায়া দেবী বালিয়া সিটি কোতোয়ালি থানায় তার স্বামীর নিখোঁজ অভিযোগ দায়ের করে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, দাবি করেছিলেন যে তার স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে, মামলাটি নাটকীয় মোড় নেয় যখন তার নিজের মেয়ে আম্বলি গৌতম এগিয়ে এসে তার বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং সরাসরি মায়া দেবীকে তার বাবাকে হত্যার জন্য অভিযুক্ত করেন।

মেয়ের বক্তব্যের পর, পুলিশ মায়া দেবীর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা করে এবং তাকে গ্রেফতার করে। মঙ্গলবার বালিয়ার পুলিশ সুপার ওমবীর সিং সাংবাদিকদের জানিয়েছেন যে, মায়া দেবী তার প্রেমিক, ট্রাক ড্রাইভার অনিল যাদব এবং দুই সহযোগী – মিথিলেশ প্যাটেল এবং সতীশ যাদবের সহায়তায় তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। জানা যায়, দেবেন্দ্র কুমারকে বাহাদুরপুর এলাকার তার বাড়িতে হত্যা করে তাঁর স্ত্রী। হত্যার পর, তারা মৃতদেহটি ছয়টি টুকরো করে। উভয় হাত, পা এবং মাথা কেটে ফেলে। এবং শনাক্তকরণ রোধ করার জন্য টুকরোগুলি আলাদা জায়গায় ফেলে দেয়। মায়া দেবীর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ খারিদ দারাউলি গ্রামের একটি কূপ থেকে দেহের ধড় উদ্ধার করে। অভিযুক্ত অনিল যাদবের কাছ থেকে পুলিশ একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ব্যবহৃত কার্তুজ এবং একটি তাজা রাউন্ড উদ্ধার করেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার