‘বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ-র মুক্তিতে আনন্দিত’, এক্সপোস্ট মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অবশেষে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। দীর্ঘ ২২ দিন কাটিয়ে দেশে ফিরছেন তিনি। বিএসএফ জওয়ানের মুক্তিতে শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আনন্দিত। পূর্ণমের পরিবারের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে জানিয়েছেন। এতদিন ওই পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছিলেন এবং হুগলির রিষরায় তার স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছেন। তাঁর মতো জওয়ান, তাঁর স্ত্রী রজনী সাউ সহ তাঁর পুরো পরিবারের জন্য শুভকামনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এক্সপোস্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেল ও অন্য সোশ্যাল মিডিয়াতেও পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার পুর্ণম কুমার সাউ-র স্ত্রী রজনীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গত রবিবারও ফোনে আশ্বাস দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পুর্ণম। সেই মতোই দেশে ফিরছেন তিনি। পরিবারে কে কে আছেন, সকলের কথা ফোনে জিজ্ঞেস করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী ও গোটা পরিবার। আশাতেই বুক বেধেছিলেন। বুধবার মুক্তির খবর পেতেই কিছুটা স্বস্তির হাওয়া ফিরে এসেছে পরিবারে। এখন শুধু ঘরে পা রাখার অপেক্ষায় প্রহর গুনছে স্ত্রী সহ গোটা পরিবার।

বুধবার সকালে অমৃতসরের আত্তারি-ওয়াঘা বর্ডারে বিএসএফ জওয়ানকে মুক্তি দিয়েছে পাকিস্তান। সমস্ত প্রোটোকল মেনে শান্তিপূর্ণ ভাবেই তাঁকে ফেরানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক