জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ করা হল ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে। বিষয়টি ঘোষণা করল ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ করা হল ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে। বিষয়টি ঘোষণা করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে এই সিদ্ধান্তে খুশি নন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি চিনের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আনচেলত্তির বিরুদ্ধে আমি কিছু বলছি না। কিন্তু নিঃসন্দেহে তিনি একজন বিশ্ববিখ্যাত কোচ। তবে ব্রাজিলে এমন অনেক দক্ষ কোচ আছেন। যাঁরা জাতীয় দল পরিচালনার মতো যোগ্যতা রাখেন। তাই এক্ষেত্রে বিদেশী কোচ আনা কোনও দরকার বলে আমি মনে করি না।’ তবে এই প্রথম নয়, ২০২৩ সালেও আনচেলত্তির ব্রাজিল ফুটবলে নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন লুলা। তখন তিনি জানিয়েছিলেন, যিনি নিজের দেশকে সামলাতে পারেন না, তিনি ব্রাজিলের মতো দলের দায়িত্ব নেবেন কী করে, কারণ ২০২২ সালের ইতালি বিশ্বকাপে জায়গা পায়নি। তিনি দুর্দান্ত টেকনিশিয়ান। এবার দেখা যাক, তাঁর হাত ধরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উঠতে পারে কিনা!

গত মাসেই খবরে এসেছিল যে, রিয়াল মাদ্রিদ ছেড়ে আগামী জুনে ব্রাজিলের জাতীয় দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। কিন্তু রাতারাতি সিদ্ধান্ত বদল করেছিল ব্রাজিল। ইতালিয়ান কোচের সঙ্গে দর কষাকষি শেষ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছিল যে, এক্ষুনি কার্লো আনচেলত্তিকে ছাড়তে চাইছে না রিয়াল মাদ্রিদ। কারণ এই মূহুর্তে দলটির আর্থিক ব্যবস্থাপনা ভাল নয়। তাই ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে দায়িত্ব দিতে সম্মত নন রিয়ালের বোর্ড পরিচালকরা। ২০২৬ সালের জুনে রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির মেয়াদ শেষ হবে। তার আগেই ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু কার্লোর সঙ্গে চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি ছিল না রিয়াল মাদ্রিদ।

তাই আনচেলত্তির ব্রাজিলে কোচ হওয়ার যাত্রা থমকে যায়। আসলে লা লিগার এ মরসুমে রিয়াল ভাল পারফরম্যান্স না করায় রিয়াল বোর্ড পরিচালকরা তাঁর বিদায় এগিয়ে নিয়ে এসেছিলেন। এরপরেই আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে আলোচনা শুরু করেন। এবং চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই রিয়াল তাঁকে ছেড়ে দিতে চাওয়ায় তিনি চুক্তি বাতিলের বাড়তি ফি দাবি করেন। কিন্তু আনচেলত্তির এই দাবিতে রাজি হননি রিয়াল বোর্ড পরিচালকরা। আর বিনা পয়সায় তিনিও রিয়াল ছাড়তে রাজি নন। অবশেষে ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। এর আগে ব্রাজিলের কোচ ছিলেন দরিভাল জুনিয়র। আর ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থান চতুর্থ। ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করেছিলেন তিনি।

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৮ শ্রমিক

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির