পথ কুকুরকে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে খুন বৃদ্ধ, আতঙ্কে বিষ্ণুপুর

Share:

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথ কুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হল এক নিরীহ বৃদ্ধকে। মৃত ব্যক্তির নাম সুধীন পাল(Sudhin Pal) (৫০)। ঘটনায় দুজনের বিরুদ্ধে খুন করার অভিযোগ উঠেছে।প্রতিদিন রাতেই তিনি পথ কুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন। মৃত ব্যক্তি এলাকার সারোমেয়দের দেখাশোনা করতেন। তিনি পশুপ্রেমী ছিলেন।এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পাল।

অভিযোগ, মঙ্গলবার রাতেও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন। প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তাঁরা। রাস্তার পাশে পড়ে থাকা ইঁট তুলে বুকে আঘাত করা হয় তাঁর। গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Bishnupur Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে। পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে ? পশুপ্রেম আজ কি মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়াল ?

সমাজের এই অমানবিক চেহারাই কি আমাদের ভবিষ্যৎ ? নিহতের ভাই অমিতাভ পাল অভিযোগ করেন ওই এলাকায় সকল বাসিন্দারা এই ঘটনায় যে দুজন যুক্ত তাদের অত্যাচারে রীতিমতো ভীত ও সন্ত্রস্ত। এলাকায় পুজোপাঠ সব বন্ধ হয়ে গেছে। এদের অত্যাচারে মানুষজন বাড়ি থেকে বের হয় না। সকলেই এই ঘটনায় ওই দুজনের কঠোর শাস্তি দাবী করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং