বিহারে হাড়হিম ঘটনা! রেলস্টেশনে বসেই ৪ সন্তানকে নিয়ে বিষ পান মায়ের

রেলওয়ে স্টেশনে বসে চার শিশুকে নিয়ে কাতরাচ্ছে মা, যা দেখে স্বাভাবিকভাবেই জড়ো হয়ে যান চারপাশে থাকা লোকজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেলওয়ে স্টেশনে বসে চার শিশুকে নিয়ে কাতরাচ্ছে মা, যা দেখে স্বাভাবিকভাবেই জড়ো হয়ে যান চারপাশে থাকা লোকজন। পরিস্থিতি বেগতিক দেখেই তৎক্ষণাৎ রেলওয়ে পুলিশ ফোর্সকে (RPF) খবর দেওয়া হয়। এরপর তড়িঘড়ি পুলিশ যন্ত্রণায় ছটফট করতে থাকি মা-সহ চার শিশুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। আরেক শিশু এবং মায়ের অবস্থা এখন আশঙ্কাজনক।

হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, ঔরঙ্গাবাদ জেলার রফিগঞ্জ রেলওয়ে স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে। জানা যায়, পারিবারিক বিরোধের কারণে ওই মহিলা চার সন্তান-সহ স্টেশনে চলে আসেন এবং সন্তানদের বিষ খাইয়ে নিজে বিষ পান করেন। কয়েকদিন ধরেই স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই ছিল ওই মহিলার। এরপর রাগ করে স্বামীর বাড়ি থেকে রেলওয়ে স্টেশনে চলে আসেন। আর রাতেই তিনি কাণ্ডটি ঘটান। সকালে সংগ্রামরত অবস্থায় দেখতে পান রেলওয়ে স্টেশনের যাত্রীরা।

তখনই তাঁরা স্থানীয় লোকজন এবং রেলওয়ে পুলিশ ফোর্সকে খবর দেওয়া হয় এবং তারা এসে পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিন শিশু মারা যায়। আর আরেক শিশু এবং মহিলাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্যে ঔরঙ্গাবাদ সদর হাসপাতালের স্থানান্তরিত করা হয়। ওই মহিলার নাম সোনিয়া দেবী, তিনি বান্দেয়া থানা এলাকার ঝিকাটিয়া গ্রামের বাসিন্দা রবি বিন্দের স্ত্রী। নিহতদের মধ্যে রয়েছে ১ বছরের রাধা, ২ বছরের সূর্যমণি এবং ৩ বছরের শিবানী। সিএইচসি ইনচার্জ ডাঃ অরবিন্দ কুমার বলেছেন, বিষ খাওয়ার কারণেই তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোননগরে পাঠানো হয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের