দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজের খেলা অনিশ্চিত?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসাবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি টাকায় সই করিয়েছে ২৯ বছর বয়সী পেসারকে। যদিও মোস্তাফিজুরের আইপিএল ডাক পাওয়ার কথা ছড়িয়ে পড়ার পরেই বাগড়া দিতে আসরে নেমেছেন ভারত বিদ্বেষী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের একাংশ। ফলে ২৯ বছর বয়সী পেসারের আইপিএল খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (১৪ মে) রাতে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ‘আইপিএল, দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কারও তরফেই এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে আবেদন আসেনি। ওই আবেদন আসার পরেই বিষয়টি বিবেচনা করা হবে।’ নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি ক্রিকেটারকে দলে নিতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করতে হয় ফ্রাঞ্চাইজিকে। মান আইপিএলের জন্য ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানো জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। যদিও এই চুক্তি শুধুই চলতি আসরের বাকি অংশের জন্য, পরের মৌসুমে তাকে ধরে রাখতে পারবে না দলটি।

মুস্তাফিজের আইপিএল কেরিয়ার বেশ চমকপ্রদ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস হয়ে ২০২২ সালে নাম লেখান , দিল্লি ক্যাপিটালসে। ২০২২ এবং ২০২৩ সালে দিল্লির হয়েই খেলেন। গত বছর ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি। আইপিএলে ৫৭টি ম্যাচে ৬১ উইকেট ঝুলিতে পুরেছেন। চলতি আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে। প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে অক্ষর পটেলদের বাকি রয়েছে তিন ম্যাচ। ১৮ মে  দিল্লির প্রথম ম্যাচ গুজরাত টাইটান্সের বিপক্ষে। তার আগের দিন অর্থা‍ৎ ১৭ মে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পরের ম্যাচ ১৯ মে। ফলে দেশের হয়ে না খেলে আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হবে এমনটা ভাবার কোনও কারণ নেই। এদিন রাতেই দেশের হয়ে খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজ।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ