শ্যামপুরে জমজমাট জেলার একমাত্র তাল শাঁসের মেলা, চলবে টানা ৩ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: তাল কোয়া বা তাল শাঁস। বিশুদ্ধ মিনারেল আর বেশ কিছুটা কার্বহাইড্রেট সমৃদ্ধ গ্রাম্য একটি ফল।বাংলার পরিচিত তাল গাছের কাঁচা কোয়া।কোয়াগুলি বড় হয়ে পূর্নাঙ্গ তালের আঁটিতে পরিনত হয়। কিন্তু আষাঢ় মাসে তাল পাকার আগেই তালের কোয়াকে(Ice Apple) সম্বল করে জমজমাট একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার শ্যামপুর থানার শ্রীকোল গ্রামে। জানা গিয়েছে, আড়াইশো বছরের ও বেশী সময় ধরে এই গ্রামের বনমালী কাটা শিবের গাজন উৎসব উপলক্ষ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। অন্য জায়গায় চৈত্র মাসে গাজন উৎসব হলেও সেই একই উৎসব এই শ্যামপুরে বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়।

যে জায়গায় এই মেলাটি হয় সেই এলাকাটিতে প্রাকৃতিক নানা ধরনের সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে ওই এলাকায় প্রচুর পরিমাণে তালগাছ। এই মেলা উপলক্ষে টানা চার দিন দিন-রাত চলে তাল বিকিকিনি। প্রচুর মানুষ এই মেলাতে আসেন। একইসঙ্গে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মেলার গাজন উৎসবে কাটা শিবের কাছে প্রার্থনা জানিয়ে পুজো দেন। কথিত আছে কাটা শিব অত্যন্ত জাগ্রত। তোরা ভক্তি সহকারে কাটা শিবের কাছে যে প্রার্থনা জানান বাবা সেই প্রার্থনা মঞ্জুর করেন। শ্যামপুরে এই চার দিন ওই মেলাতে গেলে খুব কম দামে মেলে নানা সাইজের তালের শাঁস। সামনে দাঁড়িয়ে কেটে তা বিক্রি করেন দোকানিরা। অনেকেই কম দামে টাটকা তালের শাঁস(Ice Apple) পেতে ছুটে যান ওই মেলায়। থাকে অন্যান্য দোকানও। তবে সবচেয়ে বেশি থাকে তালের শাঁস বিক্রির দোকান।

তাপপ্রবাহে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ ,বৃষ্টির এখনো পর্যন্ত দেখা নেই, সেই সময় চার দিনের এই তালশাঁসের মেলাতে তাই নজর কাড়া ভিড়। সকলেই তালের ভেতরের নরম শাঁস কিনে ভোলা বাবার কাছে পুজো দিয়ে বাড়ি ফিরছেন পরিবার নিয়ে। গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় নানা সময় নানা ধরনের মেলা হয়ে থাকে। কোথাও হয় রান্নার মশলার মেলা , কোথাও হয় পাপড়ের মেলা,কোথাও আবার হয় ফলের মেলা কোথাও আবার হয় অন্যান্য ধরনের মেলা। কিন্তু পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় শ্যামপুরে এই তালশাঁসের মেলা একটি এবং অনবদ্য। বছরের পর বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সমস্ত রকম নিয়ম মেনে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা