সোফিয়াকে অশালীন মন্তব্য করা মন্ত্রীকে বাঁচাতে আসরে পুলিশ, ক্ষুব্ধ মধ্যপ্রদেশ হাইকোর্ট

ইতিমধ্যে বিজয় শাহের বিরুদ্ধে ১৫২, ১৯৬, ১৯৭ ধারায় একটি FIR দায়ের করা হয়েছে। এবং মধ্যপ্রদেশ আদালত স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমার বিধবা বোনেদের সিঁদুর যাঁরা কেড়েছে, তাঁদের শিক্ষা দিতে তাঁদের বোনকেই পাঠিয়েছে মোদিজি, হিন্দু ভাইদের যাঁরা পোশাক খুলিয়ে হত্যা করেছে, তাঁদের দমন করেছে তাঁদেরই জাতীয় বোন’, নাম না করে কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ আখ্যা দিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ। আইনের চোখেও তিনি এখন অপরাধী। বৃহস্পতিবার (১৫ মে) সুপ্রিমকোর্টও বিজয় শাহকে ভর্ৎসনা করে বলেছেন যে, কোনও মন্ত্রীর এই ধরনের ভাষা ব্যবহার করা একেবারে উচিত নয়। এদিকে মধ্যপ্রদেশ হাইকোর্টও পুলিশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কারণ এখনও পর্যন্ত বিজয় শাহের বিরুদ্ধে পুলিশ কোনও হস্তক্ষেপ গ্রহণ করেনি। এমনকী পুলিশের এফআইআরেও কোনও মন্ত্রীর অপকর্মের কথা উল্লেখ নেই।

পুলিশের কর্তব্য নিয়েও প্রশ্ন করেছেন হাইকোর্ট। জানিয়েছে বিজয় শাহকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। এমনকী বুধবার, মধ্যপ্রদেশ হাইকোর্ট বিজয় শাহের বিরুদ্ধে ৪ ঘন্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। এরপরেই বেকায়দায় পড়ে পুলিশ তড়িঘড়ি বিজয় শাহের বিরুদ্ধে FIR দায়ের করেন। যদিও মন্ত্রী মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে অব্যাহতি চাইতে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হন। কিন্তু শীর্ষ আদালত তাঁকে ফিরিয়ে দিয়েছে। এবং এফআইআরে কোনরকম হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে, সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন মন্ত্রীর পক্ষে এই ধরনের ‘অশালীন’ মন্তব্য করা একেবারেই ঠিক নয়। তাঁকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সে কী ধরনের বক্তব্য করছে, সেটাও সকলের কাছে গুরুত্বপূর্ণ। এরপরেই শাহের আইনজীবী সুপ্রিমকোর্টকে জানিয়েছেন, এই বক্তব্যের জন্যে মন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং তিনি অনুতপ্ত। তাঁর মতে, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। ইতিমধ্যে বিজয় শাহের বিরুদ্ধে ১৫২, ১৯৬, ১৯৭ ধারায় একটি FIR দায়ের করা হয়েছে। এবং মধ্যপ্রদেশ আদালত স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করছে। এবং বিজয় শাহের বিরুদ্ধে দুর্বল FIR-এর জন্যে আদালত পুলিশকে ভর্ৎসনা করেছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ হাইকোর্টে শুনানিতে বলেছে, ‘মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে যেভাবে এফআইআর দায়ের করা হয়েছে, তার জন্য আদালত পুলিশের নিন্দা করছে। এফআইআরে এমন কোনও অপরাধের উপাদান নেই, যা একটি আমলযোগ্য অপরাধ প্রমাণ করতে পারে। আদালত পর্যবেক্ষণ করেছে যে, এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি বাতিল করা হয়। এফআইআরে অভিযুক্তের অপকর্মের কোনও উল্লেখ নেই। এই এফআইআর আদালতের আস্থার যোগ্য নয়।’ হাইকোর্ট এফআইআর-এ উন্নতি করার নির্দেশ দিয়েছে। কোনও হস্তক্ষেপ এবং চাপ ছাড়াই এফআইআর এবং তদন্ত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে বিজয় শাহের এই মন্তব্য যদি ইচ্ছাকৃত প্রমাণিত হয়, তাহলে তাঁর সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তবে শাহের করা বিতর্কিত মন্তব্যটি কী?

ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ, কর্নেল সোফিয়া কুরেশির নাম না করেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পাকিস্তানি সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে, ‘পহেলগাঁও হামলায় আমাদের বোনেদের সিঁদুর যাঁরা কেড়ে নিয়েছিল, আমরা তাঁদের বোনকে পাঠিয়েই তাঁদের শায়েস্তা করেছি। আমাদের হিন্দু ভাইয়ের পোশাক খুলে যাঁরা তাঁদের হত্যা করেছে, আমরা তাঁদের বোনকে পাঠিয়েই প্রতিশোধ নিয়েছি। আমরা তাঁদের পোশাক খুলে দিতে পারিনি, তাই আমরা তাঁদের সম্প্রদায়েরই একটি মেয়েকে পাঠিয়ে তাঁদের নগ্ন করেছি। তোমরা আমাদের হিন্দু বোনকে বিধবা করেছ, আমরা তোমাদের সম্প্রদায়ের একজন বোনকে পাঠিয়ে প্রতিশোধ তুললাম। মোদিজি প্রমাণ করেছেন যে, প্রতিশোধ নেওয়ার জন্যে তোমাদের জাতির মেয়েকেই পাকিস্তানে পাঠানো হয়েছে।’ অর্থাৎ বিজয় শাহের মন্তব্যের অর্থ করলে দাঁড়ায়, পাকিস্তানি সন্ত্রাসীদের বোন কর্নেল সোফিয়া কুরেশি। তাই তিনি যে সোফিয়া কুরেশিকেই উদ্দ্যেশ্য করে কথাটি বলেছেন তা জানতে বাকি নেই কারো। তাই এই মন্তব্য ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন বিজয় শাহ।

যদিও এই মন্তব্যের জন্যে বিজয় শাহ ক্ষমা চেয়ে বলেছিলেন যে ‘স্বপ্নেও আমি কর্নেল সোফিয়া বোনের কথা ভুলভাবে ভাবতে পারি না। সেনাবাহিনীর প্রতি কোন অপমানের কথা আমি ভাবতেও পারি না। বোন সোফিয়া জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের সেবা করেছেন এবং সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিয়েছেন, আমি তাকে স্যালুট জানাই। আমার পারিবারিক পটভূমিও সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসীদের হাতে যাদের সিঁদুর নষ্ট হয়েছে, তাদের বেদনার কথা মাথায় রেখেই আমি এই বিবৃতি দিয়েছিলাম। যদি উত্তেজনায় আমার মুখ থেকে কিছু ভুল বেরিয়ে আসে, তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি।’

 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের