সনাতনী পোশাক ছাড়া প্রবেশ নিষিদ্ধ, নয়া নির্দেশিকা জারি ভারতের এই মন্দিরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র: মহারাষ্ট্রের দুটি বিশিষ্ট ধর্মীয় স্থান হল করবীর নিবাসিনী মহালক্ষ্মী মন্দির এবং কোলাপুরের দক্ষিণাঞ্চ রাজা জ্যোতিবা মন্দির। এই মন্দিরের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে সকল ভক্তদের জন্য নতুন পোশাকবিধি কার্যকর করা হয়েছে। পশ্চিম মহারাষ্ট্র দেবস্থান ব্যবস্থাপনা কমিটি কর্তৃক জারি করা এই নির্দেশিকা বুধবার ১৪ মে থেকে কার্যকর হয়েছে।

মন্দির কমিটির প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে, দুই মন্দিরের দর্শনার্থীদের ঐতিহ্যবাহী এবং শালীন পোশাক পরতে হবে। মহিলারা শাড়ি ও সালোয়ার-কামিজ পরতে পারেন। পুরুষদের জন্য নির্ধারিত হয়েছে ধুতি এবং পাঞ্জাবী পা’জামা। কমিটি স্পষ্টভাবে জানিয়েছে যে খোলামেলা পোশাক পরা ব্যক্তিদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হবে। সমস্ত দর্শনার্থীদের এই নির্দেশিকাগুলিকে মেনে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে।

মন্দির কমিটির সচিব শিবরাজ নায়েক মন্দির পরিদর্শনের সময় শালীন পোশাক পরার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা দর্শনার্থীদের উৎসাহিত করি যেন তারা অতিরিক্ত খোলামেলা পোশাক যেন না পরেন। সম্ভব হলে মন্দিরে আসার জন্য ঐতিহ্যবাহী পোশাক বেছে নিন।”

তুলজাপুরের তুলজা ভবানী মন্দিরে সম্প্রতি একই ধরণের পোশাক বিধিমালা বাস্তবায়নের পর নিবাসিনী মহালক্ষ্মী মন্দির ও দক্ষিণাঞ্চ রাজা জ্যোতিবা মন্দিরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম সম্পর্কে এখনও সবাই অবগত নন বা যাদের উপযুক্ত পোশাক নেই তাঁদের জন্য, মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণের কাছাকাছি থাকা দোকানগুলিতে ঐতিহ্যবাহী পোশাক রাখার ব্যবস্থা করেছে। দর্শনার্থীরা মন্দিরে প্রবেশের আগে পুরুষদের জন্য কিনে নিতে পারবেন সেখান থেকেই ধুতি ও উত্তরীয়। মহিলাদের জন্য শাড়িও কিনতে পারবেন।

মন্দির কমিটির আশা যে ভক্তরা এই নির্দেশিকাগুলি গ্রহণ করে ভক্তরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভারতের ঐতিহ্যমণ্ডিত পোশাকবিধি বাস্তবায়ন সম্মানিত প্রতিষ্ঠানগুলির সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে শক্তিশালী করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের