মায়ের পরামর্শ মেনে আত্মসমর্পণ করেনি, সেনার গুলিতে ঝাঁঝরা জঙ্গি আমির

যেখানে দেখা যাচ্ছে, হামলার আগে তিনি তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন। তাঁর মা তাঁকে ফিরে আসার জন্যে অনুরোধ করছেন। কিন্তু মায়ের কথা শুনতে নারাজ আমির ওয়ানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস নিধন অভিযান এখনও অব্যাহত। পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিয়েছে ভারত। ৭ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নেমে ৯ টি পাক-জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যদিও জঙ্গী নিধন এখনও চলছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে জম্মু-কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে খতম হয়েছে পাক-সন্ত্রাসীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের তিন জঙ্গী। ত্রালে এখনও জঙ্গি নিধনে গোলাগুলি চলছে। লুকোনো সন্ত্রাসীদের খোঁজ চলছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত জঙ্গি আমির ওয়ানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হামলার আগে তিনি তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন। তাঁর মা তাঁকে ফিরে আসার জন্যে অনুরোধ করছেন। কিন্তু মায়ের কথা শুনতে নারাজ আমির ওয়ানি।

ভিডিওতে স্পষ্ট যে, মায়ের সঙ্গে কথা বলার সময়, স্থানীয় ভাষায় কথা বলছিলেন আমির। এমনকী আমিরের মা তাঁকে আত্মসমর্পণ করতেও অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি মায়ের কথা না শুনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং আজ সকালে নিহত হন। ভিডিওতে শোনা যাচ্ছে, আমিরের মা তাঁকে বলেছেন, ‘পুত্র তুমি আত্মসমর্পণ করো।’ উত্তরে আমির বলেন, ‘না কখনই আমি তা করব না, বরং তুমি সেনাবাহিনীকে এগিয়ে আসতে দাও। তারপর আমি বুঝে নেবো।’ এটি ছিল, আজ ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হওয়ার আগে আমিরের সঙ্গে তাঁর মায়ের শেষ কথোপকথনের ভিডিও ফুটেজ। যে বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন, সেখান থেকেই ভিডিও কলে কথা বলছিলেন আমির।

ভিডিও কলে কথা বলার সময়, আমিরের হাতে AK 47 রাইফেল দেখা যায়। অর্থাৎ তিনি জঙ্গিবেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে একেবারে প্রস্তুত ছিলেন। কিন্তু ছেলের এই অনৈতিক কাজকর্মে একেবারেই সায় ছিল না তাঁর মায়ের। জানা গিয়েছে, মৃত্যুর আগে মা, বোন এবং এনকাউন্টারে নিহত আরেক জঙ্গি আসিফের বোনের সঙ্গেও আমির কে কথা বলতে দেখা গিয়েছে। এই হামলায় আসিফের বাড়িও IED বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। আজ নিরাপত্তা বাহিনীরা চেয়েছিল যে, জঙ্গিরা আত্মসমর্পণ করুক। কিন্তু তাঁরা আত্মসমর্পণের পরিবর্তে পাল্টা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের