সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলা মন্ত্রীর পাশেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে ভারতীয় সেনার মুখ হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি। আর তাঁকেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কটাক্ষ করে নিন্দার মুখে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট-সর্বত্রই মুখ পুড়েছে মন্ত্রী মশায়ের। তবে তাতে হেলদোল নেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। বরং গুণধর মন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি ওই জঘন্য মন্তব্যকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন ‘মুসলিম’ সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কোনও ভুল করেননি মন্ত্রী। নিজের মানসপুত্রের কুকীর্তি আড়ালে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে বিজয় শাহের ইস্তফার দাবি করায় কংগ্রেসকে একহাত নিয়ে বলেছেন, ‘আগে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে বলুক কংগ্রেস নেতারা।’

মধ্যপ্রদেশ বিজেপি সূত্রে খবর, সোফিয়া কুরেশিকে নিয়ে অশালীন মন্তব্য করা বিজয় শাহের অতীত মোটেও স্বচ্ছ নয়। এমনকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্ত্রীকে লক্ষ্য করে একবার যৌনগন্ধী মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের জন্য সাংগঠনিকভাবে শাস্তিও পেয়েছিলেন। শুধু শিবরাজ চৌহানের স্ত্রীকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করেই ক্ষান্ত থাকেননি। বিয়ে না করার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। আর প্রতিবারই ওই মন্তব্যের পরে বিজয় শাহের পিঠ চাপড়ে দিয়েছেন মোহন যাদব। গত বিধানসভা ভোটের পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে মানসপুত্র বিজয় শাহকে মন্ত্রী হিসাবে নিয়োগ করেন।

সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলা বিজয় শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে যেমন চাপ বাড়াচ্ছে কংগ্রেস, তেমনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীও সরব হয়েছেন। সেই চাপ কাটাতে বিজয়কে বাঁচাতে বিজেপি বিধায়কদের আসরে নামানোর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আদিবাসী ভোট ব্যাঙ্কের কথা ভেবেই বিতর্কিত মন্ত্রীর বিরুদ্ধে বিজেপি শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেওয়ার মতো হিম্ম‍ৎ দেখাতে পারছে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের