বড়গাছিয়া পঞ্চায়েতের প্রধান বেপাত্তা, ঘরে ঝুলছে তালা, পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এলাকায় একাধিক পোস্টার।জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের(Jagatballavpur) অন্তর্গত বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা (Panchayet Pradhan Puja Hazra)বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ। এমনকি পঞ্চায়েত অফিসেও আসছেন না। প্রধানের রুমে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত অফিসে আসছেন না প্রধান। যার কারণেই বহু কাজ আটকে রয়েছে। প্রধানের অনৈতিক কাজের বিরুদ্ধে এলাকায় একাধিক পোস্টার(Poster) পড়েছে ।প্রধানকে আগামী দিনে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না বলেও পোস্টার পড়েছে।

এছাড়াও নানান জরুরী কাজের জন্য পঞ্চায়েত অফিসে এসেও ফিরে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডুকে(Ranjan Kundu) জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রধান দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে আসছেন না বলেও অভিযোগ পেয়েছি। এই বিষয়ে দুটি দিক রয়েছে। একটি দলগত দিক ও একটি প্রশাসনিক দিক। দলগত দিক দিয়ে দলের সভাপতি দেখবেন ।আমি প্রশাসনিক দিকটি নিয়ে BDO আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবো।

এমনকি প্রয়োজনে জেলার প্রশাসনের সঙ্গেও আলোচনা করব।এছাড়াও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাফর মোল্লা বলেন, ওনার বিরুদ্ধে এর আগেও কাঠ মানি খাবার অভিযোগ ওঠে। এছাড়াও বেশ কয়েকদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের একটি ভিডিও ভাইরাল(Video Viral) হয়েছে। যার কারণেই তারপর থেকেই বেশ কিছুদিন ধরে প্রধানের খোঁজ নেই ।এই পরিস্থিতিতে প্রধানকে পদত্যাগ করতে হবে। পঞ্চায়েত অফিসে এলে ঢুকতে দেওয়া হবে না।এদিকে পঞ্চায়েতে প্রতিদিন জরুরী কাজে এসে পঞ্চায়েত প্রধান না থাকায় তার স্বাক্ষর না পেয়ে ফিরে যেতে হচ্ছে আমজনতাকে। ফলে সকলের মধ্যে একে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে। একাধিক ফাইল পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর না হওয়ায় আটকে রয়েছে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং