ভারতের নথি জাল করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গ্রেফতার দুই বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবরা: অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় নথি জাল করে গ্রেফতার দুই বাংলাদেশি। হাবরা থানার(Habra P.S.) পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার সকালে হাবরা স্টপ কোয়াটার মোড় থেকে দুজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে দুই বাংলাদেশি নাগরিকের নাম বিন্ত কুমার সাহা। বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায়। অপরজনের নাম হরিপ্রসাদ দাস। বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার চর মাসি গ্রামে, থানা বাগেরী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুজনের মধ্যে একজন জাল কাগজপত্র দিয়ে ভারতীয় নথি তৈরি করেছে, আর একজন তৈরি করার চেষ্টা করছিল।প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে।এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে জানতে দুই বাংলাদেশিকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে(Barasat Court) পেশ করে হাবরা থানা। এর আগেও জাল ভারতীয় নথি পত্র তৈরি এবং চোরাপথে বাংলাদেশিদের প্রবেশ করিয়ে একাধিক ভারতীয় দালাল গ্রেফতার হয়েছে। জাল পাসপোর্ট চক্রে বারাসত সহ একাধিক এলাকা থেকে পুলিশ কর্মী সহ একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটেছে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এই চক্রের জাল বিস্তৃত। তাই চক্রকে ধরতে জোর কদমে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন।ধৃত এই দুই বাংলাদেশির সূত্র ধরে পুলিশ এই চক্রে আর কারা কারা যুক্ত তাদের সন্ধান পেতে চাইছে।গত এক বছর ধরে ধৃতদের পাশাপাশি এই চক্র আর কাদের জাল ভারতীয় পরিচয় পত্র তৈরি করে দিয়েছে তা জানতে তদন্ত চলছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!