আইএসএলে ফের থাবা বসাল করোনা, আক্রান্ত আরও এক ফুটবলার

করোনার হাত থেকে রেহাই পায়নি কোনও কিছুই।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার হাত থেকে রেহাই পায়নি কোনও কিছুই। রাজনীতি, বলিউড, টলিউড থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র সর্বদিকেই পড়েছে এই মারণ ভাইরাসটির থাবা। চলতি আইএসএলে দ্বিতীয়বার থাবা বসাল কোভিড। আক্রান্ত হলেন ওড়িশা এফসি-র আরও এক ফুটবলার। শুরু হয়েছিল এটিকে মোহনবাগানের এক ফুটবলারকে দিয়ে। এবার আরও একজন। তাই তালিকাটা যে ভবিষ্যতে আরও লম্বা হবে না সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

ওড়িশা দলের সঙ্গে যুক্ত থাকা সকলেই আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। আর সেটার ওপরই নির্ভর করছে বুধবার সন্ধ্যায় ওড়িশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ। যদি ওড়িশা দলের আর কোনও ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত না হন তাহলে ম্যাচ হবে। আর যদি কারও রিপোর্ট পজিটিভ আসে সেক্ষেত্রে ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে সূত্রের খবর বুধবারের ম্যাচ হবে। কারণ, এইভাবে পরপর খেলা স্থগিত করে দিলে টুর্নামেন্ট শেষ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে আইএসএলের আয়োজকদের। কমপক্ষে ১৫ জন ফুটবলার সুস্থ থাকলে খেলা হবে বলেই জানা গিয়েছে। এর আগে করোনার জন্য এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ স্থগিত হয়েছিল। যদিও সেই খেলা কবে হবে সেটা এখনও জানা যায়নি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার