মায়ের প্রেমিকের ধর্ষণের শিকার হয়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, নৃশংস ঘটনা মুম্বইয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মায়ানগরী মুম্বইয়ে ফের ভয়ঙ্কর ঘটনা। এবার মায়ের প্রেমিকের হাতে ধর্ষণের পরেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল আড়াই বছরের নিষ্পাপ শিশুর। ইতিমধ্যেই নিহত শিশুর মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ৭০, ৬৪,৬৫ (২), ৬৬, ১০৩,২৩৮, ৩ (৫) ধারার পাশাপাশি পকসো আইনের ৬,১০,২১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আড়াই বছরের শিশুটিকে মালবনী জনকল্যাণ নগরের এক সরকারি হাসপাতালে চিকি‍ৎসার জন্য নিয়ে আসে গর্ভধারিনী মা। পরীক্ষার পর চিকি‍ৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষা করতে গিয়েই শিশুটির গোপনাঙ্গে গভীর ক্ষত দেখতে পান চিকি‍ৎসকরা। তাদের মনে সন্দেহ তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছেই শিশুটির মৃতদেহ নিজেদের হেফাজতে নেন পুলিশ আধিকারিকরা।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহত শিশুটির মায়ের তিন বছর আগেই বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। বিবাহ বিচ্ছেদের সময়ে গর্ভবতী ছিলেন। শিশুটির জন্মের পরেই ১৯ বছর বয়সী এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান মহিলা। গতকাল রবিবার রাতে মায়ের চোখের সামনেই আড়াই বছরের শিশুটকে ধর্ষণ করে ওই তরুণ। বাঁচার জন্য আর্ত চি‍ৎকার করতে থাকে একরত্তি শিশুটি। কিন্তু চোখের সামনে মেয়ের উপরে ওই অকথ্য অত্যাচার দেখেও বাঁচাতে ছুটে আসেননি মহিলা। কিন্তু ধর্ষণের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকি‍ৎসকদের প্রথমে ভুলপথে পরিচালিত করার চেষ্টা চালান শিশুটির মা।

প্রসঙ্গত গত এপ্রিল মাসেই মুম্বইয়ে ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশি অটোচালকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছিল পুলিশ। মায়ানগরীতে শিশুদের সঙ্গে ধর্ষণের ঘটনা লাগামছাড়া হওয়ায় পুলিশের ঘুম উবেছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের