এনআরএস হাসপাতালকে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতার নীলরতন সরকার হাসপাতালকে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের। চিকিৎসকদের হাজিরা থেকে এমবিবিএসে হল্লা সংক্রান্ত ৮টি পয়েন্ট তুলে ধরে এনআরএসকে শোকজ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। এই শোকজের জেরে কয়েক কোটি টাকা জরিমানার মুখে এনআরএস।

জাতীয় মেডিক্যাল কমিশন শোকজ করার পরেই হাসপাতালের চিকিফসক থেকে অধ্যাপকদের নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিন অফিসে আসা এবং ফেরার বায়োমেট্রিক রেকর্ড রাখতে হবে। ইন ও আউটের রেকর্ড না থাকলে গর হাজির হিসেবে ধরে নেওয়া হবে। ছুটি নিতে চাইলে আগে থেকে অনলাইনে আবেদন জানাতে হবে। নাবলে ছুটি নিলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

কমিশনের শোকজে বলা হয়েছে, নীলরতন হাসপাতালের ২০টি বিভাগের মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত রেকর্ডে সমস্যা রয়েছে। এমবিবিএস পরীক্ষা চলাকালিন হলের মধ্যে অবাঞ্ছিত ভিড় দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি অভিযোগ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফরেন্সিক এবং ফিজিওলজি বিভাগে কোনও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক নেই। রেকর্ডে রয়েছে, হাসপাতালের ৭৩ শতাংশ বেডে রোগী রয়েছে। হাসপাতালে কত রোগীর মৃত্যু হয়েছে সবটাই জানতে চেয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন।

কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, হাসপাতালে কত মানুষ চিকিৎসা পেয়েছেন? হাসপাতালে কত রোগীর অস্ত্রোপচার হয়েছে? সবমিলিয়ে আটটি পয়েন্ট নিয়ে শোকজ পাঠানো হয়েছে। শোকজের উত্তর মনমতো না হলে প্রতি অনিয়মের ক্ষেত্রে এক কোটি টাকা করে  জরিমানা করা হতে পারে বলে জানানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে।

 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর