‘আতঙ্কিত হবেন না’, কোভিড নিয়ে সতর্কতা জারি করল বিএমসি

Share:

নিজস্ব প্রতিবেদন, মহারাষ্ট্র: দেশে কোভিড আবার ফিরে আসছে। ফলে ভয়ও ফিরছে কম বেশি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সোমবার  নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন। রবিবার সিন্ধুদুর্গ এবং ডোম্বিভলির বাসিন্দা দুই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুখে মুখে খবর ছড়ায় কোভিডের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। বিএমসি কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের দুজনের খিঁচুনি ও ক্যান্সার ছিল। সেই কারণেই দুই মহিলা মারা যান। কোভিডের কারণে তাঁদের মৃত্যু হয়নি। বিএমসি কর্তৃপক্ষ স্পষ্টই বলেছে, “কোভিড-১৯ এখন খুব সাধারণ একটি সমস্যা। এই স্বাস্থ্য সমস্যা চলবেই।”

তারা আরও বলেছে, সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর, হংকং, পূর্ব এশিয়া এবং অন্যান্য দেশে কোভিড-১৯ এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে রাখার জন্য ক্রমাগত নজরদারি করছে। তারা এক বিবৃতি মারফত জানিয়েছে, “চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা খুবই কম ছিল। মে মাস থেকে কিছু রোগী দেখা গিয়েছে। তবে বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করা হচ্ছে।”

বিএমসি থেকে কোভিডের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, “COVID-19 এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি (শুষ্ক বা কফ সহ), গলা ব্যথা, ক্লান্তি, গাঁটে গাঁটে ব্যথা, মাথাব্যথা। এছাড়াও সর্দি, স্বাদ বা গন্ধ হ্রাসও হয়। এই লক্ষণগুলি প্রায়শই সাধারণ সর্দি-কাশির মতো হতে পারে, এছাড়া শ্বাসকষ্টও হতে পারে।” পাশাপাশি তারা জানিয়েছে কিছু  সতর্কতা অবলম্বন করলে কোভিডকে রুখে দেওয়া সম্ভব। তাই যাদের পরিবারে ক্যান্সার বা ডায়াবেটিক রোগী রয়েছে তাঁদের অবশ্যই সচেতন থাকা উচিত।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের