Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, আহত চালক

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। লরির সঙ্গে সজোরে ধাক্কায় প্রাণ হারালেন একজন বাইক আরোহী।

Share:

নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ: সাত সকালে মহা বিপত্তি! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। লরির সঙ্গে সজোরে ধাক্কায় প্রাণ হারালেন একজন বাইক আরোহী। তবে প্রাণে বেঁচে গিয়েছেন বাইক চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মইনুল হক(৫০)। তিনি সামশেরগঞ্জের হাউসনগর গ্রামের বাসিন্দা। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর দুর্ঘটনায় নিহত বাইক আরোহীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এবং আহত বাইক চালককে তড়িঘড়ি হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। সকাল সকাল জাতীয় সড়কে এমন দুর্ঘটনায় কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

পুলিশ সূত্রের খবর, বুধবার (২১ মে) সাত সকালে সামশেরগঞ্জে হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। অনুমান, বাইকটি দ্রুত গতিতে রাস্তা পারাপার হচ্ছিল। তখনই একটি লরি পেছন থেকে এসে বাইকটিকে ধাক্কা মারে। তখন বাইকের পেছনে বসে থাকা আরোহী পড়ে যায় এবং তাঁকে পুরো পিষে দিয়ে যায় অনেকগুলো চাকার পণ্যবাহী লরিটি। বাইক চালক কোনভাবে বেঁচে যায়। আরোহীকে এমনভাবে পিষে দেওয়া হয়েছে যে, তাঁর বডি পুরো ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তাঁকে চেনার উপায় ছিল না। এরপর পুলিশ নিহত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় আশেপাশের মানুষ জড়ো হয়ে যাওয়ায় বেশ কিছুদিন রাস্তায় যানজট থাকে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সামসেরগঞ্জে হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে প্রায়শই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর এর জন্যে দায়ী রাস্তার বেহাল দশা। রাস্তা এতটাই বাজে যে, এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়শই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয় বড় বড় গাড়ির চালকরা। প্রশাসনকে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু কেউই শোনেন নি কোনও কথা। সুতরাং দিনের পর দিন এমন দুর্ঘটনা দেখতে হয়। যার ফলে যান চলাচল সমস্যার মুখে পড়ে যায়। বর্তমানে লরির চালকটিকে আটক করা হয়েছে। এবং পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি