ছত্তিশগড়ের নারায়ণপুরে গুলির লড়াইয়ে ৩০ মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

মাওবাদী নিধনে আবারও বিশাল সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে ২৬ জনেরও বেশি মাওবাদী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী নিধনে আবারও বিশাল সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩০ জনেরও বেশি মাওবাদী। প্রায় ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এনকাউন্টার। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (২১ মে) ভোরে ছত্তিশগড়ের ঘন আবুঝমাদ জঙ্গলে মাওবাদী নিধন অভিযানে নামেন নিরাপত্তা বাহিনীরা। ছত্তিশগড় মূলত মাওবাদীদের আঁতুড়ঘর বলে বিবেচিত।

এখানে প্রায়শই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ চলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ ভোরের অভিযানে নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মীরা মাওবাদী নেতাদের ঘিরে ফেলেছিল বলে জানা গিয়েছে। এরপরেই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। জেলা রিজার্ভ গার্ড (DRG) দলও মাওবাদীদের সঙ্গে লড়াইয়ের সময় গুলি বিনিময় শুরু করে। এবং লড়াই শেষে ৩০ জন নকশালের দেহ উদ্ধার হয়। এদিন নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন মাও কম্যান্ডার বাসবরাজ। যার আসল নাম নামবালা কেশব রাও। বহুদিন ধরে ৬৫ বছর বয়সি এি মাও কমান্ডারের খোঁজ চলছিল, যার মাথার দাম এক কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। অবশেষে আজ পুলিশের গুলিতে খতম হয়েছেন নামবালা কেশব রাও।  

নিরাপত্তা বাহিনীর এই অভিযানটি সাম্প্রতিক সপ্তাহগুলির মধ্যে সবচেয়ে বড় মাওবাদী নিধন অভিযানের মধ্যে একটি। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে, বুধবারের অভিযানে মাওবাদীর গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে। যা ভবিষ্যতে এই অঞ্চলে জঙ্গি কার্যকলাপের উপর প্রভাব ফেলতে পারে। তবে অভিযান এখনও অব্যাহত থাকায় কর্তৃপক্ষ হতাহতের ঘটনা এবং উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে। আজ ঘটনাটি নিশ্চিত করে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, “আভুজমাড় এবং ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার মধ্যবর্তী ঘন জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এই নকশাল বিরোধী অভিযানে চারটি পুলিশে জেলা রিজার্ভ গার্ডের (DRG) একটি যৌথ দল অংশ নিয়েছিল”। গত সপ্তাহে, ছত্তিশগড়-তেলেঙ্গানার কাররেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) ৩১ জন মাওবাদী খতম হয়। তবে এই অভিযানে, তেলেঙ্গানায় একটি আইইডি বিস্ফোরণে অভিজাত গ্রেহাউন্ডস বাহিনীর তিন সদস্য নিহত হন। পৃথক বিস্ফোরণে দুই নিরাপত্তা বাহিনীর সদস্য তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ হারান এবং অর্ধ ডজন আহত হয়েছেন।

সর্বশেষ অভিযানের মধ্যে, এ বছর এখনও পর্যন্ত একাধিক পৃথক সংঘর্ষে ১৭৫ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ১২৩ জনকে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও সহ সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার বিভাগে নির্মূল করা হয়েছে। ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে বিভিন্ন সংঘর্ষের পর ১১৯ জন মাওবাদীকে নিধন করতে সক্ষম হয়েছেন সেনার দল। সপ্তাহ কয়েক আগে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছিল ৩০ জন মাওবাদী। এর আগে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিল। অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠন গুলির দখল দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট!

 

 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ