ভেজাল ব্যান হওয়া ওষুধ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : ভেজাল হওয়ার জন্য বহু ওষুধ ব্যান হয়েছে। প্রায় ৫০-৫৫টি ওষুধ ব্যান করা হয়েছে। সেই ব্যান করা ওষুধ যেন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার না করা হয়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এমনই  কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মানুষ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে যান চিকিৎসা করাতে। তাঁদের ব্যান করা ওষুধ দেওয়া চলবে না। বাইরের রাজ্য থেকে যেসকল ভেজাল ওষুধ এসেছে, সেগুলোর তালিকা করে প্রকাশ করেছে সরকার। সেগুলোর বিরুদ্ধে ব্য়বস্থা নিতে হবে।

ওষুধের নামগুলো তালিকা সহ নিজের কাছে রেখে দিতে হবে। ওষুধ কিনতে গেলে সেই ওষুধ যেন কিনে না ফেলা হয়। সেদিকে কড়া নজরদারি রাখতে হবে। অর্থাৎ বাইরে থেকে আসা ভেজাল ওষুধ নিয়ে ফের সোচ্চার হয়েছেন তিনি। সরকারি হাসপাতাল ও স্বাস্থকেন্দ্রগুলোতে নজরদারি চালাতে বলা হয়েছে। হাসপাতালের সামনে ওষুধের দোকান থাকে, সেখানেও ওই ওষুধ যেন বিক্রি না হয়।

মুখ্যমন্ত্রীর কথায় এদিন উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের কথা। তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকরা বািরে গিয়ে বিপদে পড়লে সরকারের সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি সরকারও তাঁদের পাশে থাকে। ইতিমধ্যে ২১২ জন পরিযায়ী শ্রমিকদের ১ কোটি ৯৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে সব জেলায় বহু পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। তাঁদের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন থাকলে পরিবারগুলোকে কর্মশ্রী কাজে লাগানো হোক।

উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহকে নিয়ে প্রশাসনিক রিভিউ বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। দফতর ধরে ধরে তিনি কাজের কথা বলেছেন।

 

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক