পুরসভা আলাদা করে কোনও কর নিতে পারবে না: মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: পুরসভা আলাদা করে কোনও কর নিতে পারবে না।পঞ্চায়েত এলাকায় যত্রতত্র বাড়ি তৈরি হচ্ছে। দমকল যাতায়াতের রাস্তা আছে কিনা তা দেখা হচ্ছে না। নিয়ম মেনে বাড়ির অনুমতি দিতে হবে।উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee)। পুরসভাগুলি আলাদা করে ট্যাক্স(Tax) নিচ্ছে? কেন? মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলে বলেন ব্যবসায়ীরা অভিযোগ করেছেন তারা জিএসটি দেন। তার মধ্যেই তো সব ট্যাক্স ধরা থাকে। তাহলে পুরসভা বা কর্পোরেশন আলাদা করে ট্যাক্স নেবে কেন? নিজেদের বাড়ি, গাড়ি করার জন্য আলাদা করে ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যাবে না। স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর।

এদিন মুখ্যমন্ত্রী(CM) কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে বলেন ভুটানের বাঁধ জল ছাড়লে ডোবে উত্তর। বন্যা মোকাবিলায় টাকা দেয় না কেন্দ্র। বর্ষার আগে উত্তরবঙ্গের রাস্তা মেরামতির কাজ শেষ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে সর্তকতা মমতার। ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। উত্তর কন্যায় পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বুধবার বসেন। বাংলার শ্রমিকদের অন্য রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।বাংলায় শ্রমিকদের ৫০ দিনের কাজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী। এই কাজ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি। এর জন্য রাজ্যে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুপ্রবেশে সতর্ক হতে হবে। বাড়াতে হবে পুলিশ পেট্রোলিং। জঙ্গিরা যাতে রাজ্যে ঢুকে আশ্রয় নিতে না পারে সেদিকে নজর দিতে হবে। পুলিশ পেট্রোলিং বাড়ালে মানুষ আশ্বস্ত হবে। ভয় পাবে না। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ডিএম-এসপিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।উত্তরকন্যায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চোখ-  কান খোলা রেখে কাজ করতে হবে সবাইকে। বিহার (Bihar), অসম (Assam) থেকে রাজ্যে লোক ঢুকছে। আইসি-ওসিরা চোখ খুলে রেখে কাজ করুন। কাউকে ব্যক্তিগত নথি না দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মানুষকে। তিনি আরও বলেছেন, কলকাতা, কোচবিহার, মালদায় বাইরের লোক ধরা পড়ছে। এই বিষয়ে কঠোর হতে হবে। উত্তরবঙ্গের সঙ্গে একাধিক সীমান্ত রয়েছে। প্রত্যেকটি সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর। সেইদিকে কড়া নজরদারি রাখতে হবে। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহকে নিয়ে প্রশাসনিক রিভিউ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। দফতর ধরে ধরে তিনি কাজের কথা বলেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে এখন থেকেই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে জঙ্গিরা যাতে প্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেন তিনি। নিজের ব্যক্তিগত কোনও তথ্য় প্রশাসন ছাড়া অন্য কাউকে দিতে নিষেধ করেছেন তিনি।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং