৭ মাস ধরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ, নোবেলের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়

যেখানে রমণীর সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায় নোবেলকে। পাশাপাশি ওই তরুণীকেও হাসতে হাসতে একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাড়িতে আটকে রেখে তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘সারেগামা’-খ্যাত জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। জানা গিয়েছে, মঙ্গলবার (২০ মে) ডেমরার শারুরিয়ার আমতলায় গায়কের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেদিনই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান। তিনি জানিয়েছেন, তরুণ গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। শুনানি শেষে মঙ্গলবার নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কী অভিযোগ নোবেলের বিরুদ্ধে? জানা গিয়েছে, ভুক্তভোগীর সঙ্গে ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল নোবেলের।

তিনি তখন ইডেন মহিলা কলেজে পড়াশোনা করতেন। নোবেলের সঙ্গে প্রায়শই মোবাইল ফোনে কথা হত ভুক্তভোগী তরুণীর। নোবেলের সঙ্গে একাধিক বার দেখাও করেছেন তিনি। এরপর একদিন নোবেল তাঁকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বাড়িতে নিয়ে যান। সেই তরুণী বাড়ি ফিরতে চাইলে নোবেল আরও দু-তিনজনের সঙ্গে মিলে তাঁকে বাড়িতে আটকে রাখেন। তরুণীর মোবাইল ফোনও ভেঙে দেন নোবেল। এরপর তাঁকে যৌন নির্যাতন করেন এবং ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন। জানা গিয়েছে, প্রায় ৭ মাস ধরে মেয়েটিকে ধর্ষণ করছেন নোবেল। নোবেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগও উঠেছে। এদিকে নোবেলের সঙ্গে কয়েকটি অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছে নির্যাতিতার। যেখানে রমণীর সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায় নোবেলকে। পাশাপাশি ওই তরুণীকেও হাসতে হাসতে একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

আবার একটি ছবিতে নোবেল এবং ভুক্তভোগীকে একই টিশার্টেও দেখা গিয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগীর অভিযোগকে মিথ্যা তকমা দিয়ে নেটিজেনরা বলেছেন, এদের দুজনের তো খুবই ভাল সম্পর্ক। এটা তো কোনভাবেই অপহরণ হতে পারেনা। এদিকে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ জানিয়েছেন, কোনও মেয়েকে ৭ মাস ধরে আটকে রাখা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কেউ যদি মনে করেন, প্রযুক্তির যুগে কাউকে জোরপূর্বক আটকে রাখা সম্ভব তা সম্পূর্ণ হাস্যকর। যদিও নোবেলের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে। কখনও তাঁর বিরুদ্ধে স্ত্রীকে মদ খেয়ে মারধরের অভিযোগ এসেছে, আবার কখনও ধর্ষণের অভিযোগ উঠেছে আবার কখনও আর্থিক প্রতারণার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই