বিবাদের জেরে অসুস্থ স্বামীকে খুন স্ত্রী’র, এলাকায় প্রবল চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খুনের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে। বুধবার দুপুরের দিকে ছাতনার কাঁটাপাহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদজনিত কারণের জেরেই এই খুন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁটাপাহাড়ি গ্রামের এক দম্পতির মধ্যে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বাদানুবাদ শুরু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। কিন্তু বুধবার কিছু বাড়াবাড়িই হয়। চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল বাইরে থেকেও। আচমকা স্ত্রী মায়া মাল (৫৭)-এর হাতে খুন হন স্বামী জিতেন মাল (৬০)।

জানা গিয়েছে, বৃদ্ধ জিতেন মাল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একসময় আর ধৈর্য্য রাখতে না পেরে স্বামীর গলায় কাটারির কোপ বসিয়ে দেন মায়া। গলায় কাটারির কোপ পড়তেই মাটিতে লুটিয়ে পড়েন জিতেন। এই ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতির ছেলে উজ্জল মাল।

দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাতনা থানার পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মায়া মালকে বাঁকুড়া জেলা আদালতে পাঠিয়েছে ছাতনা থানার পুলিশ।

প্রতিবেশীরা ভাবতেই পারছেন না ক্রোধে অন্ধ হয়ে প্রৌঢ়া মায়া মাল এমন ঘটনা ঘটাবেন। তাঁদের বক্তব্য, ঝগড়া অশান্তি কোন স্বামী স্ত্রীর মধ্যে না হয়। অশান্তি হয়, আবার মিলমিশও হয়ে যায়। তাই বলে রাগের বশে এইভাবে গলায় কাটারির কোপ মেরে খুন, ভাবতেই শিউড়ে উঠছেন প্রতিবেশীরা। সেই সঙ্গে সকলেই মনে করছেন অপরাধ যেমন করে ফেলেছেন, তেমন শাস্তিও পাওয়া উচিত।

জিও আনল ১৯৯-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা সহ যে সুবিধাগুলি পাবেন…

ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

আজ বড় সুসংবাদ পাবেন, ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান