চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোরবানি বন্ধের নির্দেশ দেওয়ায় কলকাতায় বাংলাদেশের নয়া উপরাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিনিধি: দূতাবাস চত্বরে পশু কোরবানিতে আপত্তি তোলায় কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের হবু  উপরাষ্ট্রদূত শাবাব আহমেদ বিনের নিয়োগ বাতিল করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তাঁকে অবিলম্বে নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শাবাব বিন আহমেদের কলকাতায় উপরাষ্ট্রদূত হিসাবে নিয়োগের পিছনে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিক। যিনি জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর পৃষ্ঠপোষক এবং তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। শাবাব বিন আহমেদের নিয়োগ বাতিলের খবরে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের জুনিয়র আধিকারিকরা।

গত বছরের ২১ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের প্রধান অর্থা‍ৎ উপরাষ্ট্রদূত হিসাবে নিয়োগ নেওয়া হয়েছিল নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে। কিন্তু তিনি সন্তানদের পড়াশোনার জন্য ওই পদে যোগ দিতে খানিকটা সময় চান। এর মধ্যেই অভিযোগ ওঠে কলকাতায় উপরাষ্ট্রদূত হিসাবে যোগ দেওয়ার আগেই আসন্ন ঈদুল আজহায় দূতাবাস চত্বরে পশু কোরবানি দেওয়া বন্ধ করার নির্দেশ দেন। আর তাঁর ওই নির্দেশে চটে যান দূতাবাসে কর্মরত কট্টর মৌলবাদী আধিকারিকরা।

তদারকি সরকারের জমানায় কলকাতা উপদূতাবাসে যোগ দেওয়া এক আধিকারিক (যার সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগটন হিযবুত তাহরীর সম্পর্ক রয়েছে) তিনিই বাকি আধিকারিক ও কর্মীদের নিয়ে হবু উপরাষ্ট্রদূতের বিরুদ্ধে ঘোঁট পাকান। বাংলাদেশের জামায়াত ইসলামীর আমীর তথা পাক গণহত্যাকারীদের দোসর শফিকুর রহমান পাক গুপ্তচর সংস্থার এজেন্ট তথা ইউনূস সরকারের তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ ও সিআর আবরার বিষয়টি জানিয়ে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের উপরে চাপ সৃষ্টি করতে বলেন। হিযবুত তাহরীর ঘনিষ্ঠ ওই আধিকারিক তিন উপদেষ্টাকে বোঝান, গত ৪০ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস চত্বরে পশু কোরবানি হচ্ছে। কোরবানির সঙ্গে কর্মী ও আধিকারিকদের ভাবাবেগ জড়িত।

সূত্রের খবর, আগামী মাসের শুরুতেই কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে উপরাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল শাবাব আমেদের। কিন্তু কোরবানি বন্ধের নির্দেশ দেওয়ায় মিশনের মৌলবাদী আধিকারিকদের রোষনলে পড়েন। চাপের মুখে শেষ পর্যন্ত নবনিযুক্ত রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করা হয়। আজ বৃহস্পতিবার (২২ মে) বিদেশ মন্ত্রকের প্রশাসন অনুবিভাগ থেকে পরিচালক (সংস্থাপন) নওরিন শারমিন চিঠি পাঠিয়ে শাবাব আহমেদকে অবিলম্বে নেদারল্যান্ডসের রাজধানী হেগ থেকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন ‘আপনাকে সদর দফতর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব হেগে বাংলাদেশ দূতাবাসের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনি ও আপনার পরিবারের সদস্যগণ ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন। গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে আপনার অনুকূলে জারিকৃত বদলি আদেশ নং- ১৯.০০,০০০০,১১১,৪০,৩১৪,২০/১০১৪ বাতিল করা হল।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ