খেলার অজুহাতে বাড়ি ডেকে নিয়ে দেড় বছরের শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী

চরম বর্বরতা! দেড় বছরের শিশুকে ধর্ষণ করল নরপিশাচ প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বিকেটি থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চরম বর্বরতা! খেলার অজুহাতে বাড়ি ডেকে নিয়ে দেড় বছরের শিশুকে ধর্ষণ করল নরপিশাচ প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বিকেটি থানা এলাকায়। জানা গিয়েছে, খেলার অজুহাতে দেড় বছরের শিশুটিকে নিজের বাড়িতে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী। এরপর শিশুটি চিৎকার শুনে তাঁর মা দৌড়ে গিয়ে দেখতে পান, তাঁর শিশু কন্যা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে অত্যাচারী প্রতিবেশী। এরপর শিশুটির মা তাঁকে জিজ্ঞাসা করেন যে, তাঁর মেয়ের এমন হাল হল কী করে? তখন অত্যাচারী প্রতিবেশী উল্টে নির্যাতিতা শিশুটির মায়ের উপর অত্যাচার শুরু করেন।

এ বিষয়ে উত্তর জোনের এডিসিপি জিতেন্দ্র দুবে জানিয়েছেন, শিশুটির মা মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীর বাড়িতে ছুটে গেলে অভিযুক্ত তাঁকে দেখে জাতপাতমূলক গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। এরপর মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এবং তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী চন্দন পান্ডেকে গ্রেফতার করা হয়। পুলিশ মেয়েটিকে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠিয়েছে। তাঁর রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। তবে উত্তরপ্রদেশে নিরীহ শিশু এবং মেয়েদের উপর ধর্ষণ ও বর্বরতা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছেনা। এই ঘটনার দুই সপ্তাহ আগেই, উত্তরপ্রদেশের বাস্তি জেলার সদর থানা এলাকায় চার বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের ঘটনা সামনে এসেছিল।

এরপর ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়। এখনও অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জানা যায়, মেয়েটি যখন তাঁর মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল তখনই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীর মা জানিয়েছেন, ঘটনার দিন ভোর ৫টা নাগাদ ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার মেয়ে নিখোঁজ। এর পর মেয়েকে খুঁজতে শুরু করেন তিনি। কিছুদূর যাওয়ার পর তিনি দেখতে পান যে, তাঁর মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের