মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদদের প্রতিনিধিদল

'অপারেশন সিঁদুর' প্রচারে রাশিয়ায় যাওয়ার সময় মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতীয় সাংসদের প্রতিনিধিদল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অপারেশন সিঁদুর’ প্রচারে রাশিয়ায় যাওয়ার সময় মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতীয় সাংসদের প্রতিনিধিদল। বিশ্বমঞ্চে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে ভারতের অবস্থান তুলে ধরতে ভারতীয় সাংসদদের ছয়টি প্রতিনিধি দল বিভিন্ন দেশে উড়ে গিয়েছেন। ভারত থেকে রাশিয়ায় যাওয়া প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ডিএমকে সাংসদ কানিমোঝি করুনানিধি, সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, আরজেডি সাংসদ প্রেমচাঁদ গুপ্তা, ক্যাপ্টেন ব্রিজেশ, অশোক কুমার মিত্তাল, রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরী।

গত ২২ মে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কানিমোঝির নেতৃত্বে সাংসদদের এই প্রতিনিধি দলটি। কিন্তু এখন জানা গিয়েছে, কানিমোঝি-সহ ছয় প্রতিনিধিদল বহন কারী বিমানটি মস্কো বিমানবন্দরে অবতরণ করতে গিয়েই সমস্যায় পড়েছিল। কারণ শুক্রবার সকালে রাশিয়ার মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতেই সমস্যায় পড়তে ভারতীয় সাংসদদের এই প্রতিনিধি দলটিকে। জানা গিয়েছে, ইউক্রেনের ড্রোণ হামলার ভয়ে ভারতীয় সাংসদদের প্রতিনিধিদল বহনকারী বিমানটিকে মস্কো বিমানবন্দরের আকাশে কয়েক ঘন্টা ঘুরতে দেখা যায়। অবস্থার বেগতিক বুঝে মস্কো বিমানবন্দরে নামেনি বিমানটি। কয়েক ঘন্টা ঘোরার পরে, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরে বিমানটি অবশেষে মস্কো বিমানবন্দরে অবতরণ করে।

 

সুতরাং পাইলটের বুদ্ধির জন্যে ইউক্রেনের ড্রোণ হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদের এই প্রতিনিধি দল। ড্রোন হামলার ফলে মস্কো বিমানবন্দরে কিছুক্ষণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই অবতরণের জন্যে অপেক্ষারত বিমানগুলিকে সাময়িকভাবে বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে মস্কো বিমানবন্দর কয়েক ঘন্টার জন্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্রাইট পরিষেবা স্থগিত করে দেয়। এর ফলেই সাংসদ কানিমোঝি করুণানিধিকে বহনকারী বিমানটি অবতরণ করতে পারেনি এবং আকাশে ঘুরতে থাকে। অবশেষে, অনেক বিলম্বের পর, বিমানটি নিরাপদে অবতরণ করে। কয়েক ঘন্টা বিলম্বের পর, সাংসদ কানিমোঝিকে বহনকারী বিমানটি মস্কো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর, রাশিয়ায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সর্বদলীয় সাংসদদের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাঁদেরকে নিরাপদে তাদের হোটেলে পৌঁছে দেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ