ভাঙল ১৬ বছরের রেকর্ড! সময়ের আগেই কেরলে ঢুকে পড়ল বর্ষা

কাঠফাটা গরম থেকে বাঁচাতে আগামী ২৪ ঘন্টার মধ্যে বর্ষা পৌঁছচ্ছে কেরলে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বর্ষার মরসুম শুরু হচ্ছে কেরলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঠফাটা গরম থেকে বাঁচাতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই কেরলে শুরু হয়ে গেল বর্ষা। যা কিনা গত ১৬ বছরের মধ্যে প্রথম। পাশাপাশি দিল্লি-নয়ডাতে জারি হল কমলা সতর্কতা। আগামি ৩৬ ঘণ্টা জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে এই সকল জায়গা জুড়ে। নিম্নচাপ অঞ্চল এবং অগ্রসরমান মৌসুমী বায়ুর কারণে, গত দুই দিনে কেরলের অনেক অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। কেরলে শেষবার এত তাড়াতাড়ি বর্ষা এসেছিল ২০০৯ এবং ২০০১ সালে। কেরলের বর্ষার আগমনের স্বাভাবিক সময় জুন মাসে। তবে ১৯১৮ সালে, ১১ মে কেরলে বর্ষার আগমন হয়েছিল। যা এখনও পর্যন্ত কেরলে সবচেয়ে দ্রুত বর্ষার আগমনের রেকর্ড।

অন্যদিকে, ১৯৭২ সালে কেরলে সবথেকে দেরিতে বর্ষা ঢুকেছিল। এরপর ২০১৬ সালে কেরলে দেরিতে বর্ষার আগমন হয়েছিল। গত বছর, ৩০ মে কেরলের বর্ষার আগমন হয়েছিল। আসলে ভারতে সময়মতো বর্ষা আসে না। তাই কেরলে ১৬ বছর পরে বর্ষার আগমন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দিক। আসলে ভারতে মৌসুমি বৃষ্টিপাত ফসল সেচ এবং দেশের কৃষি উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে। তাই ভারতে মৌসুমি বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ। আগাম বৃষ্টিপাত মরসুমের ফসল উৎপাদনের ইতিবাচক দিক। আর উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ আয় বৃদ্ধি পাবে, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতের অবদান বৃদ্ধি পাবে, ধান, ভুট্টা, তুলা, সয়াবিন এবং তৈলবীজের বপন বৃদ্ধি পাবে এবং রবি মৌসুমের আগে জলাশয়ের জলস্তর বৃদ্ধি পাবে।

এদিকে কেরল ছাড়াও, আইএমডি পূর্বাভাস দিয়েছে যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ ও মধ্য আরব সাগর, মালদ্বীপ ও কোমোরিন অঞ্চল, লাক্ষাদ্বীপের কিছু অংশ, কর্ণাটক, তামিলনাড়ু, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যের কিছু অংশে একই সময়ে বর্ষার আগমন ঘটবে। দক্ষিণ কোঙ্কন-গোয়া উপকূলে পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে আগামী ৩৬ ঘন্টা ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি ২৫ থেকে ৩০ জুনের মধ্যে বর্ষার আগমনের পূর্বাভাস দিয়েছে। তবে দেশের দক্ষিণ ও মধ্য অংশে ১৫ থেকে ২০ জুনের মধ্যে মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ