বালির বিবাদে রক্তগঙ্গা! একই পরিবারের ৩ সদস্যকে গুলি করে হত্যা, আহত ২

তথ্য অনুযায়ী, জমি নিয়ে উল্লেখিত দুই পরিবারের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে আবারও বালি নিয়ে বিরোধ বেধে যায় দুই পরিবারের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নৃশংস হত্যাকাণ্ড বিহারে। চরম বিবাদের জেরে একই পরিবারের তিন সদস্যকে গুলিতে ঝাঁঝরা করা হল। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৪ মে) সকালে বিহারের বক্সারের রাজপুর ব্লকের আহিয়াপুর এলাকায়। জানা গিয়েছে, বালি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যেখানে একই পরিবারের তিনজনকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের খুঁজছেন। এবং তাঁদের খুঁজে পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

তথ্য অনুযায়ী, জমি নিয়ে উল্লেখিত দুই পরিবারের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে আবারও বালি নিয়ে বিরোধ বেধে যায় দুই পরিবারের মধ্যে। এরপরেই চলে গুলির লড়াই। যাতে ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের তিনজন। এবং আরও দুইজন সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। এবং পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান। গুলিবিদ্ধ আরও দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বালি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের পাঁচজন সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে তিন জন মারা যান। এবং আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে রাজপুর থানার এসপি শুভম আর্য জানিয়েছেন, “শনিবার ভোর ৫:১৫ নাগাদ ঘটনাটি ঘটে।” রাজপুর থানার এসএইচও সন্তোষ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আহিয়াপুর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গুলি চালানোর খবর পাওয়া মিলেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। নিহতদের মধ্যে দুজনের নাম বিনোদ সিংহ এবং বীরেন্দ্র যাদব, অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কিছু গ্রামবাসী দাবি করেছেন যে তুচ্ছ বিষয়ের জের ধরে গুলি চালানো হয়েছে।”

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ