টাকার লোভে নারী সেজে পর্নোগ্রাফি, পাকড়াও সরকারি হাসপাতালের চিকিৎসক

নারী সেজে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ ও বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠল একজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাঙ্ঘাতিক! নারী সেজে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ ও বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠল একজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের রাজধানী লখনউতে। এমনকী ইন্টারনেটে তাঁর ক্রস-ড্রেসিং করার কথিত ভিজ্যুয়ালও ভাইরাল হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাড়িতে নারী সেজে পুরুষদের সঙ্গে অশ্লীল ভিডিও চ্যাট করতেন। অভিযুক্ত চিকিৎসকের নাম, বরুণেশ দুবে। আর এমন চাঞ্চল্যকর বিষয়টি সামনে এনেছেন তাঁর স্ত্রী সিম্পি পাণ্ডে। যদিও অভিযুক্ত চিকিৎসক বিষয়টি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন। উল্টে স্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি দখল করার অভিযোগ এনেছেন অভিযুক্ত চিকিৎসক। তিনি জানিয়েছেন, সম্পত্তি দখলের জন্যে তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে ডিপ ফেক ভিডিও মানহানির চেষ্টা করছেন।ভাইরাল ছবিতে চিকিৎসককে মহিলার পোশাক পরে পোজ দিতে দেখা গিয়েছে।

তিনি সন্ত কবির নগর জেলার একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের তত্ত্বাবধান কারী ছিলেন। চিকিৎসকের স্ত্রী দাবি করেছেন যে, চিকিৎসক তাঁকে গোরক্ষপুরের বাড়িতে রেখে গিয়ে ছিলেন। এরপর তিনি তাঁর সরকারি বাসস্থানে মেয়ে সেজে পর্নোগ্রাফিক কার্যকলাপ চালাতেন। ছেলেকে বাড়িতে ডেকে এলে অশ্লীল কর্মকাণ্ড করতেন। এরপর সেগুলি ভিডিও তৈরি কলে অনলাইনে ছেড়ে দিতেন। এরপরেই তিনি অর্থ উপার্জন করতেন। তিনি একটি পেইড ওয়েবসাইটে স্বামীর এমন কুকীর্তিমূলক ভিডিও পেয়েছেন। যার জন্যে তাঁকে টাকা দিতে হয়েছিল। ভিডিওগুলি সরকারি বাড়িতে শুট করা হয়েছিল। এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলেই চিকিৎসক তাঁকে এবং তাঁর ভাইকে মারধর করেন।

এরপর পুলিশ স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসকের সরকারি বাসভবনে অভিযান চালান। এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাঁর স্বামী নিজেকে হিজড়া বলে দাবি করতেন। এমনকী চিকিৎসকের স্ত্রীও তাঁর স্বামীকে একজন ট্রান্সজেন্ডার বলে দাবি করেন। তিনি তাঁর বাড়িতে পুরুষদের ডেকে আনতেন। এবং পর্নো ভিডিও তৈরি করেন এবং ইন্টারনেটে আপলোড করতেন। জানা গিয়েছে, চিকিৎসক দুবে, একজন কারাগারের মেডিকেল অফিসারও ছিলেন। এদিকে স্ত্রীর আনা অভিযোগগুলিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন চিকিৎসক। উল্টে দাবি করেন, তাঁর স্ত্রী তাঁকে নির্যাতন করতেন এবং আত্মহত্যার প্ররোচনা করেছিলেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ