পাথরবেড়িয়াতে শিলাবতী নদীর স্রোতে ভেঙে গিয়েছে অস্থায়ী রাস্তা, নৌকায় চলছে যাতায়াত

Share:

নিজস্ব প্রতিনিধি,মুকুটমনিপুর: হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতী নদীর জলের তোড়ে ভেঙে গেছে অস্থায়ী রাস্তা। ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার চলছে।বাঁকুড়া জেলার মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা(Garbeta) দু’ নম্বর ব্লকের পাথরবেড়িয়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর(Silabati River) জল বেড়ে যাওয়ার কারণে অস্থায়ীভাবে পারাপারের জন্য রাস্তাটি হঠাৎই ভেঙে যায়। এর ফলে ছাত্র-ছাত্রী, সবজি চাষী এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।বাঁকুড়া সীমান্তের ভূতশহর এলাকার মানুষজন তাঁদের নিত্যপ্রয়োজনে হুমগড় শহরে আসেন।

এই বাইপাস রাস্তাটি ভেঙে যাওয়ায় তাঁদের যাতায়াত ব্যাহত হচ্ছে। কিন্তু ভেঙে যাওয়ার আগে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও সবজি কৃষকেরা হুমগড় এসেছিলেন।ফেরার পথে এই পরিস্থিতি দেখে তাঁরা চমকে যান। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পারাপারের জন্য একটি সেতু নির্মাণের।নতুন কংক্রিটের সেতুর নির্মানের কাজ চলাকালীন বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে এই কাঁচা রাস্তা। কিন্তু এর আগে এখানে একটি কাঠের সাঁকো ছিল। যা অনেক আগেই ভেঙে গিয়েছিল।

বর্তমানে শিলাবতী নদী পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম হল নৌকা। তাই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত শুরু করেছে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। যেকোনো সময়ে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা ।এই পরিস্থিতির মাঝেও চলছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত। এলাকার মানুষের বক্তব্য খুব তাড়াতাড়ি প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া হলে যে কোন সময়ে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।বর্ষার আগে এই রাস্তা মেরামতি না হলে নৌকায় চলাচলের ক্ষেত্রে অঘটন ঘটলে তখন দায় কে নেবে এ নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং