ব্যবসায়িক শত্রুতার জেরে প্রকাশ্য রাস্তায় পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কেরানিচটি: শনিবার দুপুরে মেদিনীপুর শহরের কেরানিচটি এলাকায় এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি একজন লটারি ব্যবসায়ী।তাকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে(Medinipur Hospital) ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, অভিযুক্ত ও আক্রান্ত ব্যক্তির মধ্যে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে।আক্রান্ত ব্যক্তির পরিবারের অভিযোগ, ফুটপাতে দোকান দেওয়াকে কেন্দ্র করে গত দুদিন আগে শহরের ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড(Fastfood) ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় সুরজিৎ সাউ নামের এক লটারি ব্যবসায়ীর। এরপর পুলিশী মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে।

অনুমান করা হচ্ছে, সেই ঘটনার পরেই রাগের বসে শনিবার দুপুরে লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় অভিযুক্ত দুজন। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আকাশমুখী এবং ওমর নাথপিকা নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এদের দুজনের বাড়ি শহরের আবাস এলাকাতে। পুলিশ অগ্নিদগ্ধ হয়ে যাওয়া ব্যবসায়ীর বয়ান রেকর্ড করেছে। ধৃত দুজনকে রবিবার আদালতে পেশ করে পুলিশ তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবে।এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও ধারা রুজু করেছে পুলিশ।কোথা থেকে তারা পেট্রোল নিয়ে এসেছে তার অনুসন্ধান করছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য