হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : হাওড়ার মঙ্গলাহাটে আচমকাই বিধ্বংসী অগ্নিকাণ্ড। ছুটির দিন রবিবার সকালে হঠাৎই মঙ্গলাহাটে (Mangalahat) আগুন লাগার খবর মেলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়ার দমকল বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন (Fire Tender) । আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলবাহিনী। দমকলের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ছুটির দিন সকালে মঙ্গলাহাটের মর্ডানহাট বিল্ডিংয়ের তিনতলায় আগুন লাগে। স্থানীয়রাই আগুন দেখতে পায়। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ভিতরে ঢুকতে দমকলবাহিনীকেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকলবাহিনীর কর্মীরা। দূর থেকে কালো ধোঁয়া শুধু নজরে আসছে। ঘটনাস্থলে বহু দোকান থাকায় দমকলের গাড়ি ভিতরে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। সেই কারণে দোকানগুলোকে বন্ধ করার আবেদন করা হয়েছে দমকলবাহিনীর পক্ষ থেকে।

মঙ্গলাহাটে বহু ছোট ছোট দোকান রয়েছে। সেই দোকানগুলিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত থাকে। দোকানগুলি বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রবিবার ছুটির দিন থাকায় বহু মানুষ এসেছিলেন এই হাটে। সকালে আগুন দেখতে পেয়েই স্থানীয় দোকানিরা খবর দেয় দমকল ও পুলিশে। খবর পেয়েই দ্রুত তাঁরা ঘটনাস্থলে হাজির হয়েছে। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন কীভাবে লেগেছে এখনও স্পষ্ট নয়। আগুনের জেরে ভিতরে ঢুকতেও সমস্যা হচ্ছে। তারপরেও দমকলকর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর।

উল্লেখ্য, ২০২৩ সালেও হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাটের বহু কাপড়ের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কয়েক লক্ষাধিক টাকা।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর