মাংসের পিঠে বানানোর পদ্ধতি জেনে নিন

পিঠে খাওয়ার মরসুমে কীভাবে মাংসের পুলি পিঠে বানাবেন বাড়িতে? রইল রেসিপি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি খেতে ভালবাসলেও বাঙালি কিন্তু মিষ্টি পিঠের পাশাপাশি নোনতা বা ভাপা পিঠেরও সমান ভক্ত। আর কোনও রান্নাই বাঙালি এক্সপেরিমেন্ট না করে রাঁধতে পারে না। বিশেষত আমিষ রান্না। আমিষ উপকরণ দিয়ে নিত্যনতুন নানা পদ রাঁধতে বাঙালি সিদ্ধহস্ত। আসুন জেনে নিন পিঠে খাওয়ার এই মরসুমে কীভাবে মাংসের পুলি পিঠে বানাবেন বাড়িতে। রইল রেসিপি।  

উপকরণঃ 

মাংস- ১ কাপ (রান্না করা)

পেঁয়াজ কুচি- ৩-৪টে

রসুন বাটা- ১/২ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

কাঁচা লঙ্কা কুঁচি- ২-৩টে

কালোজিরে- ১ চিমটে 

বেকিং পাউডার- ১ চা চামচ

তেল- প্রয়োজনমত

নুন- স্বাদমত

জল- প্রয়োজনমত

প্রণালীঃ প্রথমে নুন, কালোজিরে ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ময়দা মেখে নিন। ময়দা মাখা হয়ে গেলে তা থেকে ছোট ছোট আকারে ডো বানিয়ে রাখুন। এবার তা ঢাকা দিয়ে তুলনামূলক উষ্ণ স্থানে রেখে দিন। এরপর আভেনে পিঠে বানানোর পাত্র বসিয়ে তা গরম হয়ে এলে তাতে সামান্য তেল গরম করে নিন। তেল গরম হয়ে এলে তাতে প্রথমে আদা ও রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিন। সামান্য ভাজা হয়ে এলে তাতে এবার পেঁয়াজ কুঁচি দিয়ে সামান্য বাদামি করে ভেজে এবার ওই পাত্রে রান্না করে রাখা মাংস ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিন। সাথে কাঁচা লঙ্কা কুঁচি যোগ করুন। কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন পিঠের পুর। এবার তৈরি করে রাখা ডোগুলি লুচির আকারে বানিয়ে তাতে মাংসের পুর ভরে পুলিপিঠের আকারে বানিয়ে ডুবো তেলে ভেজে তুলে নিন। এরপর পছন্দমত চাটনি দিয়ে পরিবেশন করুন গরম গরম মাংস পুলি।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের