পরিবার ও দল থেকে বহিষ্কার, পুত্রের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত লালুর

তেজ নিজেই এখন তাঁর ব্যক্তিগত জীবনের ভাল-মন্দ দেখতে শিখে গিয়েছেন। তাই এবার থেকে যাঁরা তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন, তাঁরা যেন নিজস্ব সিদ্ধান্তে তাঁর সঙ্গে সম্পর্ক রাখেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুত্রকে দল থেকে ছয় বছরের জন্যে বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। শনিবার (২৪ মে) প্রেমিকা অনুষ্কা যাদবের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করতেই তেজপ্রতাপ যাদবকে দল থেকে বের করে দিলেন লালু। যদিও তেজপ্রতাপ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিকে বারবার সংশোধন করে বলেছেন যে, তাঁর প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। তাই ভুলভাল ছবি সামাজিক মাধ্যমে ফুটে উঠছে। কিন্তু ছেলের কথায় একেবারে বিশ্বাসী নন লালু প্রসাদ যাদব। তাই রাগের চোটে বড় পুত্র তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার করলেন আরজেডি সুপ্রিমো লালু, তাও আবার ছয় বছরের জন্যে। অর্থাৎ সম্পর্ক নয়, তাঁর কাছে দলের সম্মানই বড়। তেজ প্রতাপকে নিয়ে একাধিক বিতর্কের পর তিনটি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ছেলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে গিয়ে লালু প্রসাদ জানিয়েছেন, “তেজ নিজেই এখন তাঁর ব্যক্তিগত জীবনের ভাল-মন্দ দেখতে শিখে গিয়েছেন। তাই এবার থেকে যাঁরা তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন, তাঁরা যেন নিজস্ব সিদ্ধান্তে তাঁর সঙ্গে সম্পর্ক রাখেন। ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে দেয়। আমার বড় ছেলের ব্যক্তিগত এবং জনজীবন উভয় ক্ষেত্রেই আচরণ আমাদের পরিবার এবং দলের মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই, আমি তাঁকে দল থেকে সরিয়ে দিচ্ছি এবং পরিবার থেকেও অপসারণ করছি। আমি সর্বদা জনজীবনে জনলজ্জার পক্ষে। পরিবারের বাধ্য সদস্যরা জন জীবনে এই ধারণা গ্রহণ করেছেন এবং অনুসরণ করেছেন।” বিবৃতিতে আরও স্পষ্ট করেছেন যে, তেজ প্রতাপ যাদবের দলীয় বিষয় বা পারিবারিক বিষয়ে ভবিষ্যতে কোনও ভূমিকা থাকবে না। পাশাপাশি তিনি ছেলেকে স্বাধীনভাবে ব্যক্তিগত বিষয়গুলি পরিচালনা করতে এবং অন্যদের সঙ্গে যেকোনও সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নিজস্ব বিচারবুদ্ধি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। লালু প্রসাদের সামাজিক মাধ্যমে এটি ঘোষণা করা হয়েছে, যেখানে তিনি ব্যক্তিগত নীতিশাস্ত্র এবং জনসাধারণের দায়িত্বের প্রতি তেজ প্রতাপের বারবার অবজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।গতকাল ফেসবুকে একটি পোস্ট প্রকাশ পাওয়ার পর বিতর্ক শুরু হয়, যেখানে দেখা যায় তেজ প্রতাপ যাদব একজন মহিলার সঙ্গে ছবি তুলছেন, এবং দাবি করা হচ্ছে যে, মহিলার সঙ্গে ১২ বছরের সম্পর্ক তেজ প্রতাপের।

এরপরেই বিতর্কের জন্ম দেয়। কারণ তেজ প্রতাপের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিবাহিত ছিলেন। কিন্তু পারিবারিক নির্যাতন এবং পারিবারিক বিরোধের কারণে তাঁর সঙ্গে বিবাহের সমাপ্তি ঘটে তেজের। এই পোস্ট ভাইরাল হওয়ার পরে তেজপ্রতাপ যাদব সেটি মুছে ফেলেন। এবং একটি বিবৃতি জারি করে দাবি করেছেন যে, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং প্রশ্নবিদ্ধ ছবিটি বিদ্বেষপূর্ণভাবে সম্পাদনা করা হয়েছে। তাঁকে অপমান করার জন্যে এটি করা হচ্ছে। তেজ প্রতাপের বহিষ্কার এর সমর্থন করেছেন তেজপ্রতাপের ছোট ভাই তেজস্বী যাদবও। তিনি বলেছেন যে, “আমার কথায়, আমি এই সব পছন্দ করি না এবং সহ্যও করি না। আমি আমার কাজ করছি। বড় ভাইয়ের কথা বলতে গেলে, ব্যক্তিগত জীবন আলাদা, তিনি বড় এবং তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। লালুজি টুইট করে তার অনুভূতি স্পষ্ট করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি না যে তিনি তার ব্যক্তিগত জীবনে কী করছেন। আমি কেবল মিডিয়া থেকেই এটি সম্পর্কে জানতে পেরেছি।” এদিকে, এই বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে, লালু প্রসাদ যাদবের পরিবারের অস্থিরতা নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। জল্পনা চলছে যে এই ঘটনাটি ভোটের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ