Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাল পাসপোর্ট তৈরি মামলায় কলকাতায় গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : জাল পাসপোর্ট (Fake Passport) তৈরি মামলায় এবার শহর কলকাতা থেকে এক যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ভুয়ো বার্থ সার্টিফিকেট (Birth Certificate) ব্যবহার করে পাসপোর্ট (Passport) তৈরির অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই যুবক একবালপুরে (Ekbalpur) বাসিন্দা। রবিবার এসসিও (SCO) অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক বাদল সাহানি বিএড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ধৃতের আইনজীবী বলেছেন, পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল ওই যুবককে। সেই সার্টিফিকেটের মাধ্যমেই পাসপোর্ট তৈরি হয়েছে। কিন্তু কেন ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

পাসপোর্ট (Passport) বানাবার জন্য আবেদন করেছিল ওই যুবক। সেটা দেখেই সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট নিয়ে রাজ্য জুড়ে অশান্তি ছড়িয়েছে বিস্তর। এইক্ষেত্রে সদা সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন।

এর আগেও ভুয়ো জন্মশংসাপত্র (Fake Birth Certificate) দিয়ে জাল পাসপোর্ট (Fake Passport) বানানোর কাজ হয়েছে রাজ্যে। তার জেরে গার্ডেনরিচ এলাকা থেকে এক যুবককে গ্রেফতারও করেছিল পুলিশ (Police)। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে পাসপোর্ট তৈরি করতে চেয়েছিল ওই যুবক। তথ্য যাচাই করার সময়ই ধরা পড়ে যায়। শংসাপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ (Police)।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের