প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদে ব্যাপক ধস, হু হু করে পড়ছে জল

এমনকী প্রবল ঝড়, বজ্রপাত এবং বৃষ্টি পাতের ফলে রবিবার সকালে দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি-এনসিআরে রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। শনিবার (২৪ মে) সন্ধ্যা থেকেই দিল্লি ও এনসিআরে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। শনিবার রাত থেকেই দিল্লির বেশ কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। বেশ কয়েকটি জায়গা জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালই জানানো হয়েছিল যে, এ বছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়ছে কেরলে। আশেপাশের জায়গাগুলিতেও সতর্কতা দেওয়া হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুর থেকেই কেরলে বৃষ্টি শুরু হয়। আর দিল্লিতে সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই আবহাওয়ার জন্য বিমান পরিষেবা ব্যহত হয়েছে। যার ফলে ৪৯ টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

এমনকী প্রবল ঝড়, বজ্রপাত এবং বৃষ্টি পাতের ফলে রবিবার সকালে দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে যায়। এই ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছেন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর (DIAL)। ইতিমধ্যেই এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে, প্রবল বৃষ্টিপাতের ফলে দিল্লি বিমানবন্দরের একটি ছাদ ধসে গিয়েছে। দিল্লির মতো একটি বিমানবন্দরের এই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যাত্রীরা। এমনকী প্রবল বৃষ্টিপাতের সময় সহকারী কমিশনারের অফিসের ছাদ ভেঙে পড়ে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আইএমডির সর্বশেষ তথ্য অনুসারে, গতকাল রাত ২টা থেকে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ৮২ কিমি/ঘন্টা, সর্বনিম্ন বাতাসের গতিবেগ ছিল ৩৭ কিমি/ঘন্টা। এছাড়াও বিমানবন্দরের নীচে জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা গিয়েছে।

রাতভর বৃষ্টিপাতের কারণে দিল্লির সঙ্গে বিমানবন্দরের সংযোগকারী প্রধান আন্ডারপাসে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলস্বরূপ, কয়েক ডজন যানবাহন ডুবে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে যানবাহন চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। শনিবার মৌসম ভবন দিল্লির সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের পাশাপাশি লাল সতর্কতা জারি করার কয়েক ঘন্টা পরেই ব্যপক বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের লাল সতর্কতায় হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান এবং দিল্লি-এনসিআরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হয়েছে। জানা গিয়েছে, আইটিও, দিল্লি ক্যান্টনমেন্ট, ধৌলাকুঁয়া, সুব্রতপার্ক, নানকপুরা আন্ডারপাস, চাণক্যপুরী, দ্বারকা সহ বেশ কয়েকটি জায়গায় জল জমে গিয়েছে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ