অপারেশন থিয়েটার থেকে বেরোচ্ছে বিষাক্ত গ্যাস, হাসপাতাল জুড়ে হুলস্থূল কাণ্ড

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সরকারি মেডিকেল কলেজে গ্যাস লিকেজ হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সরকারি মেডিকেল কলেজে গ্যাস লিকেজ হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে। রবিবার (২৫ মে) বিকেলে হাসপাতাল চত্বরে এই ঘটনার জেরে হুলস্থূল পড়ে যায়। ঘটনার পর রোগীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়, যাতে পদপিষ্ট হয়েছেন অনেকে। ঘটনাটি ঘটেছে, আজ বিকেল চারটার দিকে পণ্ডিত রাম প্রসাদ বিসমিল সরকারি মেডিকেল কলেজে। তাৎক্ষণিকভাবে রোগীদের ওয়ার্ড থেকে বের করে আনা হয়। তথ্য অনুযায়ী, গ্যাস লিকের কারণে রোগীদের মধ্যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এর পরপরই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। এবং তৎক্ষণাৎ দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানা গিয়েছে, অপারেশন থিয়েটার থেকে গ্যাসের ধোঁয়া বের হচ্ছিল। সেই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল হাসপাতালের ঘরগুলিতে। চারিদিকে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় শাহজাহানপুরের ডিএম ধর্মেন্দ্র প্রতাপ সিংহ বলেছেন, ‘অপারেশন থিয়েটার (OT) থেকে গ্যাস লিক হওয়ার পরেও হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলা শুরু হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনার পর মানুষের চিন্তিত হওয়া স্বাভাবিক। ঘটনাটি তদন্ত করা হবে এবং দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ফরমালিন গ্যাসের লিকেজের কারণ এমন ঘটনা ঘটতে পারে।’

তবে তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ফরমালিন রাসায়নিক গ্যাস লিক হয়েছিল। যার কারণে রোগীরা ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন। বর্তমানে, ফায়ার ব্রিগেড দল একটি বিশেষ স্প্রে স্প্রে করে গ্যাসের প্রভাব কমিয়েছে। রোগীরা জানিয়েছেন যে, গ্যাসের কারণে তাদের চোখে জ্বালাপোড়া এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গ্যাসের কারণে, সবাইকে মাস্ক পরাতে দেখা গিয়েছে। বর্তমানে মেডিকেল কলেজ প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ