নিম্নচাপের চোখরাঙানিতে বুধবার থেকে রাজ্যে ঝেঁপে বৃষ্টি, জেলাগুলোয় সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।  নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সতর্কতা রয়েছে। আর এরফলে বঙ্গজুড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার সকাল থেকেই রাজ্যে বজায় রয়েছে অস্বস্তিকর গরম। ঘামের সঙ্গে নাজেহাল করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সন্ধ্যে হতেই আকাশে মেঘের আনাগোনা হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যে। সকলা হতেই উধাও মনোরম আবহাওয়া।

বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শক্তিবৃদ্দি করে নিম্নচাপটি কোন উপকূলে যাবে, তা স্পষ্ট করেনি আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার পর গতিপ্রকৃতি নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। তবে মনে করা হচ্ছে, উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশ উপকূলের দিকে যেতে পারে।

দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকলেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যায় সকাল হতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। সোমবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতেই। সোমবার ঝড়বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরের ৮ জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাস মতো সোমবার সকাল থেকে কলকাতায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। রাতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে কম ছিল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই