বিস্ফোরক বোঝাই ট্রাক লুট নকশালদের, ঘুম ছুটেছে প্রশাসনের

উড়িষ্যার রাউরকেল্লায় ভয়াবহ কাণ্ড! সেনাবাহিনীর বিস্ফোরক ভর্তি ট্রান ছিনতাই করে পালাল নকশাল পন্থীরা। এই ঘটনায় রীতিমতো ঘুম উড়েছে প্রশাসনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উড়িষ্যার রাউরকেল্লায় ভয়াবহ কাণ্ড! সেনাবাহিনীর বিস্ফোরক ভর্তি ট্রান ছিনতাই করে পালাল নকশাল পন্থীরা। এই ঘটনায় রীতিমতো ঘুম উড়েছে প্রশাসনের। নকশালরা আবারও নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাল। বুধবার নকশালরা দেড় টন বিস্ফোরক বোঝাই ট্রাক লুট করে পালিয়ে যায়। যা ঝাড়খণ্ড এবং ওড়িশা পুলিশ প্রশাসনকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই সেনাবাহিনীর ট্রাকটি রাউরকেলার কেবলং থানা এলাকা দিয়ে বাঁকো পাথর খনির দিকে যাচ্ছিল। তখনই নকশালরা ট্রাকটি থামিয়ে, চালককে জিম্মি করে। এবং জোর করে ট্রাকটি সারান্ডার ঘন জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর আর ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর, ঝাড়খণ্ড এবং ওড়িশা পুলিশ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছেন।

বর্তমানে ভারতের অনেক রাজ্যে নকশালবাদ একটি গুরুতর চ্যালেঞ্জিং প্রশাসনের জন্যে। যার মধ্যে বিশেষ করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং মহারাষ্ট্রের কিছু অংশ রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে, নিরাপত্তা বাহিনী নকশালদের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এ বছরে প্রায় ৩০০ জনেরও বেশি নকশালকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। যেখানে অনেক বড় নকশাল কমান্ডার নিহত হয়েছেন, আবার কেউ কেউ আত্মসমর্পণ করেছেন। গত ২১ মে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি বড় সংঘর্ষে, নকশাল সংগঠন সিপিআই (মাওবাদী) এর সাধারণ সম্পাদক, নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজ নিহত হয়েছেন, যার মাথার জন্য মোট ১০ কোটি টাকা পুরস্কার ধার্য করা হয়েছিল। তবে, মাদভি হিদমার মতো আরও অনেক ভয়ঙ্কর নকশাল এখনও পলাতক। যা নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জিং।

২০২৫ সালের মে মাসে, মহারাষ্ট্রের গড়চিরোলিতে ৫ জন নকশালকে গ্রেফতার করা হয়েছে , যাদের উপর মোট ৩৬ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও মাদভি হিদমা একজন বিশিষ্ট নকশাল কমান্ডারকেও হত্যা করা হয়েছে। যার মাথার দাম ৪৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত। তাছাড়া, ঝাড়খণ্ডে, অসীম মণ্ডল, পতিরাম মাঞ্জি এবং মিসির বেসরার মতো নকশালদের জন্য ১ কোটি টাকা পুরস্কার রয়েছে, যেখানে সুজাতা এবং অন্যান্য কমান্ডারদের জন্য ২৫ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার রয়েছে। নিরাপত্তা বাহিনী নকশালবাদের বিরুদ্ধে তাদের অভিযান তীব্র করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে নকশালবাদ নির্মূল করার লক্ষ্য দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ