হাতির তাণ্ডবে সাঁকরাইলের চুনপাড়া গ্রামে আতঙ্ক, ক্ষতিপূরণের দাবি গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আতঙ্কের মুখে পড়েন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের(Sakrial Block) চুনপাড়া গ্রামের বাসিন্দারা। গভীর রাতে একটি বুনো হাতির দল গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং শুরু করে তাণ্ডব। বুধবার সকালবেলা পর্যন্ত হাতির আক্রমণে ভেঙে যায় একের পর এক বাড়ি ঘর। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাতির দল গ্রামে প্রবেশ করে। তারা দুটি মাটির বাড়ি এবং একটি পাকা বাড়ির দেওয়াল ভেঙে দেয়। গ্রামবাসীরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে বাইরে পালিয়ে যান। হঠাৎ এই তাণ্ডবের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বন দফতরের কর্মীরা পরে ঘটনাস্থলে পৌঁছালেও হাতির দল ততক্ষণে পাশের জঙ্গলে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা ঘন ঘন ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

চুনপাড়া গ্রামের বাসিন্দারা বন দফতরের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা দাবি তুলেছেন, হাতির (Elephant)উপদ্রব রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।
গ্রামবাসীদের একাংশ জানাচ্ছেন, রাতের ঘুম হারাম হয়ে উঠেছে এই হাতির উপদ্রবে। তাঁরা আরও বলেন, “প্রতিদিন এই আতঙ্কে থাকতে পারছি না। সরকার যেন অন্তত ক্ষতিপূরণ দিয়ে আমাদের পাশে দাঁড়ায়।”

বন দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, হাতির দল যাতে লোকালয়ে না আসে তার জন্য জঙ্গল এবং তার পার্শ্ববর্তী এলাকায় বাঁশ গাছ লাগানো হচ্ছে। বাঁশ গাছের পাতা হাতির খুব প্রিয়। খাবারের সন্ধানে আসা হাতির দল ওই পাতা পেলে আর লোকালয়ে ঢুকবে না এমনটাই মনে করছে বন দফতর।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং