সুখবর, পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে চমকপ্রদ ফলাফল ভারতের

পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে চমকপ্রদ ফলাফল ভারতের। সম্প্রতি Henley Passport Index- এ ৮৩ নম্বর স্থান দখল করে নিয়েছে ভারতীয় পাসপোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কী খুব শিগিগিরি বিদেশ ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন? অথবা যাওয়ার ইচ্ছা পোষণ করেন? কিন্তু পাসপোর্ট-ভিসার জন্য যাওয়া হচ্ছে না? তাহলে রইল আপনার জন্য সুখবর। পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে চমকপ্রদ ফলাফল ভারতের। সম্প্রতি Henley Passport Index- এ ৮৩ নম্বর স্থান দখল করে নিয়েছে ভারতীয় পাসপোর্ট। আর এর ফলে এবার থেকে বিনা পাসপোর্টেই প্রায় ৬০টি দেশ ভ্রমণ করতে পারবেন এদেশের নাগরিকেরা। ২০২১ সালের নিরিখে ২০২২-য়ে ভারতের পাসপোর্টের র‍্যাঙ্ক প্রায় সাত ধাপ উঠল। ২০২০ সালে এই একই তালিকায় ভারতের র‍্যাঙ্ক ছিল ৮৪। ২০২১ সালে যার র‍্যাঙ্ক হয়েছিল ৯০। সেখান থেকে এই বছর তা থেকে সাত ধাপ উঠেছে ভারতীয় পাসপোর্ট। ২০১৬ সালে ভারতীয় পাসপোর্টের অবস্থান ছিল সবথেকে ভালো। 

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিভিন্ন দেশের পাসপোর্টগুলি নিয়ে এমন এক তালিকা তৈরির প্রক্রিয়াকরণ শুরু করে Henley Passport Index। তথ্য জোগাড় শুরু হয় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের থেকে।  ২০০৬ সাল থেকে এই তালিকায় সংযোজিত হয়েছে নতুন ৩৫ টি দেশের নাম। এই তালিকায় বর্তমানে ভারতের যা অবস্থান তাতে এদেশের নাগরিকেরা বিনা পাসপোর্টে প্রায় ৬০টি দেশে ভ্রমণে যেতে পারবেন। 

ওই র‍্যাঙ্কিংয়ে প্রথমেই রয়েছে জাপান ও সিঙ্গাপুর, এদেশের নাগরিকেরা বিনা পাসপোর্টে ১৯২টি দেশে যেতে পারবেন। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এই দেশের নাগরিকেরা ১৯০টি দেশে বিনা পাসপোর্টে যেতে পারবেন। এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে- লুক্সেমবার্গ, ইটালি, স্পেন, ফিনল্যান্ড। সে দেশের নাগরিকেরা ১৮৯টি দেশে বিনা পাসপোর্টে যেতে পারবেন। ষষ্ঠ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান।  

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম