অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়ে কুর্গ ভ্রমণ, ভিডিও ভাইরালেই কুকীর্তির পর্দাফাঁস

চিন্তাভাবনার ঠিক উলটপুরাণ ঘটল। হাসপাতালের বিছানার বদলে ওই কর্মচারীর ভ্রমণ জায়গায় হোমস্টে থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো অসুস্থতার নামে অফিস-ছুটি নেওয়ার পরিকল্পনাটি সত্যিই সহজ, কিন্তু যতক্ষণ না আপনি বসের কাছে ধরা পড়েন! হ্যাঁ, নির্ধারিত ছুটির বাইরে ছুটির আবেদন জানাতে গেলেই তখন বসেদের মুখ কাঁচুমাচু হয়ে যায়। তখন তাঁরা কর্মচারীকে ছুটি না দেওয়ার নানা ভান করেন। শেষমেশ নানা অজুহাতে কর্মচারীর ছুটির আবেদন বাতিল করে দেন। আর তখনই মন খারাপ করে সব পরিকল্পনা বানচাল করেন কর্মচারী। এমন পরিস্থিতিতে ছুটি নেওয়ার সহজ টোটকা হল শারীরিক অসুস্থতার ভান। তাতে অন্তত ছুটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু বস জেনে গেলেই মহাবিপদ! ঘুরতে যাওয়ার জন্যে আপনি যদি অসুস্থতার ভান করে দরখাস্ত দেন অফিস ছুটির, তাহলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। কারণ একবার ছবি বা পোস্ট বস বা কলিগদের নজরে পড়ে গেলেই সব শেষ! হ্যাঁ, এমনটাই চিন্তা করে ভুয়ো অসুস্থতার নামে ছুটি নিয়েছিলেন একজন ব্যক্তি। কিন্তু চিন্তাভাবনার ঠিক উলটপুরাণ ঘটল। হাসপাতালের বিছানার বদলে ওই কর্মচারীর ভ্রমণ জায়গায় হোমস্টে থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। বসের নজরেও পড়ে গেল ছবিটি, অগত্যা চাকরি হারাতে হল ওই কর্মচারীর।

সম্প্রতি রেডিটে ভাইরাল হয়েছে কর্মচারীর ওই রিল ভিডিওটি। যেখানে তাঁকে দেখা গেল, হোমস্টেতে বিশ্রাম নিচ্ছেন ওই কর্মচারী। জানা গিয়েছে, গত মাসে ছুটি নিয়েছিলেন তিনি। ছুটির নেওয়ার কারণ হিসেবে ম্যানেজারকে বলেছিলেন, তাঁর পেটে ফ্লু হয়েছে। তাই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কিন্তু ভাইরাল রিলে ওই কর্মচারীকে হাসপাতালের পরিবর্তে, দক্ষিণ ভারতের একটি মনোরম পাহাড়ি স্টেশন কুর্গের হোমস্টেতে দেখা গেল। হোমস্টে থেকে কেউ একজন ইনস্টাগ্রামে রিলটি পোস্ট করেছিলেন। যার ব্যাকগ্রাউন্ডে ওই কর্মচারীকে দেখতে পান ম্যানেজার। রিলে একজনকে আনন্দে নাচতে দেখা যাচ্ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে, কর্মচারী স্পষ্টভাবে দৃশ্যমান ছিল, যিনি ছুটি উপভোগ করছিলেন।ভিডিওটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এবং ১৩,০০০ এরও বেশি লাইক পেয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, রিলটি ভাইরাল হওয়ার আগে ওই কর্মচারী ঠিকই ছিলেন কিন্তু ভাইরাল রিল তাঁকে ঝামেলায় ফেলে দিয়েছে। কর্মচারিটি শুক্রবার দেখে ছুটি নিয়েছিলেন। আর তাঁর কাছে সোমবার মেইল যায় ম্যানেজারের। এবং সেখানে তিনি ব্যাঙ্গাত্মক ভাবে লেখেন, “আশা করি তোমার পেট ভালো হয়ে গিয়েছে।”

 

Pretended to be on sick leave & got caught
byu/gogifromtapusena inantiLinkedIn

তবে কী তিনি চাকরি খোয়ালেন? না, না। ওই কর্মচারী নিজেই লিখেছেন, “ঈশ্বরের কৃপায় আমি এখনও কর্মরত, কিন্তু এরপর থেকে আমি আর বাড়িতে বসে কাজ অনুমতি পাচ্ছি না। বস আমাকে এখনও বিশ্বাস করে না।” পোস্টটি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যবহারকারীদের মধ্যে কেউ বলেছেন, “এটা পড়ে আমি পাগল হয়ে গেলাম”, আরেকজন লিখেছেন, “মিথ্যা ক্ষণস্থায়ী। কখনও বিন্দু বিন্দু থাকে না। সততা অনেক ভালো, যদিও কখনও কখনও অপ্রীতিকর”।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা