কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ উঁই ধরা নগদ টাকা। মঙ্গলবার (২ জুন) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, ইউনিয়ন রুম থেকে বাক্স ও ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করেছে মুচিপাড়া থানার পুলিশ। ঠিক কত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। টাকার পরিমাণ এতটাই বেশি যে প্রাথমিকভাবে নির্দিষ্ট অঙ্ক বলা কঠিন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার পুরসভার (কর্পোরেশন) সাফাই কর্মীরা ওই ঘর পরিষ্কার করতে এলে চাবির খোঁজ মেলেনি। তাই বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের কর্মচারীরা মিলে ইউনিয়ন রুমের তালা ভাঙার সিদ্ধান্ত নেন। নোংরা ও আবর্জনায় ভরা ওই ঘরটি খুলতেই কোণে পড়ে থাকতে দেখা যায় দুটি স্যুটকেস। সেগুলি খুলতেই উপস্থিত সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। রুমের ভিতর থেকে বেরিয়ে আসে থরে থরে সাজানো উঁইয়ে খাওয়া টাকার বান্ডিল। 

আরও পড়ুন-তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

পুলিশ সূত্রে খবর, স্যুটকেস বন্দি উইয়ে খাওয়া টাকার পাশাপাশি ঘরটি থেকে বেশ কিছু ভাউচারও উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই সমস্ত ভাউচার ব্যবহার করেই অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। এই বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা ওই টাকা সেখানে রেখেছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং টাকার উৎস কী—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান