Loading live market data...
Loading active stocks...
Connecting...

পঞ্জাবকে উড়িয়ে ৯ বছর বাদে ফাইনালে বিরাট কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি নিউ চণ্ডীগড়: ব্যাটে-বলে দাপট দেখিয়ে অবলীলায় পঞ্জাব কিংসকে হারিয়ে ৯ বছর বাদে আইপিএলের ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে জশ হেজলউড-সুয়শ শর্মাদের আগুনে বোলিংয়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডার। ১৪.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। জবাবে ফিল সল্টের বিধ্বংসী ইনিংসের সুবাদে ১০ ওভারেই দুই উইকেট হারিয়ে জয় হাসিল করে বেঙ্গালুরু।

বৃহস্পতিবার (২৯ মে) টস জিতে প্রথমে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক রজত পাতিদার। কিন্তু শুরু থেকেই বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে পড়ে নাস্তানাবুদ হন পঞ্জাবের ব্যাটাররা। যার উপরে বড় ভরসা ছিল সেই প্রিয়াংশ আর্য দ্বিতীয় ওভারে যশ দয়ালের বলে ফিরে যান। তিনি করেন সাত রান। সেই ধাক্কা সামলানোর আগে পরের ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরের পথ ধরেন প্রভসিমরান সিংহ (১৮)। দলকে বিপদে ফেলে জশ হেজলউডের বলে ফিরে যান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (২)। পরের ওভারে একই পথের পথিক হন জস ইংলিস (৪)। তাঁকে ফেরান হেজলউড। প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ৩৮ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব।

নেহাল ওয়াধেরাও দলের বিপদের দিনে রুখে দাঁড়াতে পারেননি। যশ দয়ালের বলে তিনি ফেরেন মাত্র আট রান করে। ছয় নম্বরে নেমে একা কুম্ভ হয়ে লড়াইয়ের একটা চেষ্টা চালিয়েছিলেন মার্কাস স্টোইনিস। কিন্তু সতীর্থদের কোনও সাহায্য পাননি। ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তে সতীর্থদের জঘন্য ব্যাটিংয়ের সাক্ষী থেকেছেন। নবম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন সূয়শ শর্মা। দ্বিতীয় বলে ফেরান শশাঙ্ক সিংহকে (৩)। পঞ্ম বলে মুশীর খানকে (০)। অষ্টম উইকেটে স্টোইনিস ও আজমাতুল্লাহ প্রতিরোধের একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সফল হননি। ১১তম ওভারে সূয়শের বলে ফিরে যান স্টোইনিস (২৬)।নবম উইকেটে ওমরজাই ও হরপ্রীত ব্রার দাঁতে দাঁত চেপে লড়াই করে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার চেষ্টা চালান। যদিও সফল হননি। ১৪তম ওভারে হরপ্রীতকে (৪) ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। পরের ওভারে ওমরজাইকে (১৮) ফিরিয়ে পঞ্জাবের কফিনে শেষ পেঁরেক পোঁতেন হেজলউড। আরসিবির হয়ে সুয়শ শর্মা ও জশ হেজলউড তিনটি করে উইকেট নিয়েছেন। যশ দয়াল নিয়েছেন দুটি উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড।

জয়ের জন্য ১০২ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করতে থাকেন আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। চতুর্থ ওভারে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষক জস ইংলিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট। তিনি করেন ১২ বলে ১২ রান। এর পর সল্টের সঙ্গে জুটি বাঁধেন ময়াঙ্ক আগরওয়াল। কোহলি ফিরে যাওয়ার পরে আচমকাই তাণ্ডব শুরু করে দেন সল্ট। প্রথম পাওয়ার প্লে-তে অর্থা‍ৎ ৬ ওভারে ৬১ রান তোলে আরসিবি। ২৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। অষ্টম ওভারে মুশীর খানের বলে প্যাভিলিয়নে ফিরে যান ময়াঙ্ক (১২ বলে ১৯)। মাত্র ২৩ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান সল্ট। ১০ ওভারেই ফাইনালের ছাড়পত্র তুলে নেয় আরসিবি। ২৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন সল্ট। আর আরসিবি অধিনায়ক রজত পাতিদার ৪ বলে ৩ রানে অপরাজিত থেকে যান।

অতিথিদের চমক দিতে দুপুরের মেনুতে রাখুন চিকেন ধোঁকা

প্রেশার কুকারে ২ সিটিতেই বানান তুলতুলে রসগোল্লা, দোকানের মিষ্টিও হার মানবে

সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

বঙ্গে পদ্ম ফুটতেই ‘দলবদলু’? বিজেপির সদস্যপদ ‘রিনিউ’ বিতর্কে কী বললেন রূপাঞ্জনা?

বাড়ির বাধানিষেধে অতিষ্ঠ হয়ে পরিবারের সঙ্গে যা করলেন তরুণী…

শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

পাঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ দুর্নীতিতে ইডির বড় পদক্ষেপ, তল্লাশি ১২টি স্থানে

মালদায় বিজেপি সমর্থককে কুপিয়ে ‘খুন’, আহত আরও ২

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

চন্দ্রনাথ হত্যা তদন্তের নজর এলাকার সিসিটিভিতে, গঠন ৩ সদস্যের টিম

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড